শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাকিবের শিক্ষকের জবাবে আইন ও স্বাধীনতার মধ্যে যে সম্পর্ক প্রকাশ পেয়েছে তার স্বরূপ আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের রাকিবের শিক্ষকের জবাবে আইন ও স্বাধীনতার পারস্পরিক সুসম্পর্ক প্রকাশ পেয়েছে। আইন বলতে সমাজস্বীকৃত ও রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আর স্বাধীনতা হলো অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করা। অর্থাৎ আইন ও নাগরিকের স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আইন আছে বলেই নাগরিকগণ স্বাধীনতা উপভোগ করে। আইন নাগরিকদের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। ফলে সরকার বা অন্য কেউ নাগরিকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। আইন না থাকলে সবলদের কারণে দুর্বলরা স্বাধীনতা উপভোগ থেকে বঞ্চিত হতো। আইনের নিয়ন্ত্রণ থাকায় সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ভোগ করতে পারে। উদ্দীপকে দেখা যায়, রাকিব তার শিক্ষককে প্রশ্ন করে আইন স্বাধীনতা রক্ষা করে কি না। উত্তরে তার শ্রেণি শিক্ষক বলেন, স্বাধীনতার জন্য আইন তৈরি হয়েছে এবং স্বাধীনতাই আইন তৈরি করতে সাহায্য করে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, তার এ বক্তব্য আইন ও স্বাধীনতার সুসম্পর্ককে নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের রাকিবের শিক্ষকের জবাবে আইন ও স্বাধীনতার মধ্যে যে সম্পর্ক …

উদ্দীপক

আইন কি স্বাধীনতা রক্ষা করে? রাকিবের এমন প্রশ্নের জবাবে তার শ্রেণিশিক্ষক বললেন, স্বাধীনতার জন্য আইন তৈরি হয়েছে এবং স্বাধীনতাই আইন তৈরি করতে সহায়তা করে। তাই আইন ও স্বাধীনতা একে অপরের ভিত্তি রচনা করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ 'LibertyLiberty^{\prime}

উত্তর

মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে। মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য সব সমাজেই বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রচলিত থাকে। এ সব বিধিনিষেধ অর্থাৎ ভালো-মন্দ, ঠিক-বেঠিক সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই হলো মূল্যবোধ। মূল্যবোধ মানুষের জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক জীবনকে সুদৃঢ় করা এবং ব্যক্তি ও সমাজের মধ্যে যথার্থ সম্পর্ক নির্ণয়ে অবদান রাখে।

উত্তর

উদ্দীপকের রাকিবের শিক্ষকের জবাবে আইন ও স্বাধীনতার পারস্পরিক সুসম্পর্ক প্রকাশ পেয়েছে। আইন বলতে সমাজস্বীকৃত ও রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আর স্বাধীনতা হলো অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করা। অর্থাৎ আইন ও নাগরিকের স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আইন আছে বলেই নাগরিকগণ স্বাধীনতা উপভোগ করে। আইন নাগরিকদের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। ফলে সরকার বা অন্য কেউ নাগরিকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। আইন না থাকলে সবলদের কারণে দুর্বলরা স্বাধীনতা উপভোগ থেকে বঞ্চিত হতো। আইনের নিয়ন্ত্রণ থাকায় সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ভোগ করতে পারে। উদ্দীপকে দেখা যায়, রাকিব তার শিক্ষককে প্রশ্ন করে আইন স্বাধীনতা রক্ষা করে কি না। উত্তরে তার শ্রেণি শিক্ষক বলেন, স্বাধীনতার জন্য আইন তৈরি হয়েছে এবং স্বাধীনতাই আইন তৈরি করতে সাহায্য করে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, তার এ বক্তব্য আইন ও স্বাধীনতার সুসম্পর্ককে নির্দেশ করে।

উত্তর

"আইন ও স্বাধীনতা একে অপরের ভিত্তি রচনা করে"- এ বক্তব্যের সাথে আমি একমত। আইন ও স্বাধীনতার সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, আইনের নিয়ন্ত্রণ ছাড়া যেমন স্বাধীনতা উপভোগ করা যায় না, তেমনি স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে আইনের বাস্তবায়নও অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত। এছাড়া আইন স্বাধীনতার অন্যতম রক্ষক। যখন ব্যক্তির স্বাধীনতা অন্য' ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে খর্ব হওয়ার আশঙ্কা থাকে তখন সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। আইনের সক্রিয় উপস্থিতি ছাড়া স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। এর যথাযথ প্রয়োগ ব্যক্তির স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। আইনই স্বাধীনতার ভিত্তি দান করে এবং স্বাধীনতার ক্ষেত্র নির্ধারণ করে থাকে। উদ্দীপকের রাকিবের শিক্ষক ও তার বক্তব্যে এ বিষয়ে আলোকপাত করেছেন। আইন নাগরিকের স্বাধীনতাকে সম্প্রসারিত করে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা প্রভৃতি নাগরিক সুবিধা ও অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত হয়। আইন নাগরিকের অধিকার ও স্বাধীনতার ওপর সরকার বা অন্য কোনো গোষ্ঠীর স্বেচ্ছাচারিতা দূর করে। ফলে স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সর্বোপরি আইন মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করে। শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে নাগরিকের সুষ্ঠু স্বাভাবিক বিকাশের পথ প্রশস্ত করে দেয় এবং সর্বপ্রকার অন্যায় দমন করে নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করে। আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আইন না থাকলে যেমন স্বাধীনতা ভোগ করা যায় না, তেমনি আইন, প্রণয়ন ও প্রয়োগের জন্য স্বাধীনতা অপরিহার্য। এজন্য প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।