"আইন ও স্বাধীনতা একে অপরের ভিত্তি রচনা করে" তুমি কি এই বক্তব্যের সাথে একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: "আইন ও স্বাধীনতা একে অপরের ভিত্তি রচনা করে"- এ বক্তব্যের সাথে আমি একমত। আইন ও স্বাধীনতার সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, আইনের নিয়ন্ত্রণ ছাড়া যেমন স্বাধীনতা উপভোগ করা যায় না, তেমনি স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে আইনের বাস্তবায়নও অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত। এছাড়া আইন স্বাধীনতার অন্যতম রক্ষক। যখন ব্যক্তির স্বাধীনতা অন্য' ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে খর্ব হওয়ার আশঙ্কা থাকে তখন সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। আইনের সক্রিয় উপস্থিতি ছাড়া স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। এর যথাযথ প্রয়োগ ব্যক্তির স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। আইনই স্বাধীনতার ভিত্তি দান করে এবং স্বাধীনতার ক্ষেত্র নির্ধারণ করে থাকে। উদ্দীপকের রাকিবের শিক্ষক ও তার বক্তব্যে এ বিষয়ে আলোকপাত করেছেন। আইন নাগরিকের স্বাধীনতাকে সম্প্রসারিত করে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা প্রভৃতি নাগরিক সুবিধা ও অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত হয়। আইন নাগরিকের অধিকার ও স্বাধীনতার ওপর সরকার বা অন্য কোনো গোষ্ঠীর স্বেচ্ছাচারিতা দূর করে। ফলে স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সর্বোপরি আইন মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করে। শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে নাগরিকের সুষ্ঠু স্বাভাবিক বিকাশের পথ প্রশস্ত করে দেয় এবং সর্বপ্রকার অন্যায় দমন করে নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করে। আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আইন না থাকলে যেমন স্বাধীনতা ভোগ করা যায় না, তেমনি আইন, প্রণয়ন ও প্রয়োগের জন্য স্বাধীনতা অপরিহার্য। এজন্য প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"আইন ও স্বাধীনতা একে অপরের ভিত্তি রচনা করে" তুমি কি এই বক্তব্যের সা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর