শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব শাফায়াত ও জনাব মান্নানের রাষ্ট্রে বিদ্যমান সরকার পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শাফায়াত-এর দেশে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং জনাব মান্নানের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনার ক্ষেত্রে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই লক্ষ করা যায়৷ সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, দু'টি সরকার ব্যবস্থাই গণতান্ত্রিক। ফলে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারে আইনের শাসনকে প্রাধান্য দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে এবং প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। এছাড়া এ দু'টি সরকার ব্যবস্থায় জনমতের প্রাধান্য প্রতিফলিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন কায়েম হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সংসদীয় সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের হাতে ন্যস্ত থাকে। আর প্রধানমন্ত্রী হন দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে । কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সাধারণত তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকেন না। তার দায়বদ্ধতা থাকে জনগণের কাছে। সংসদীয় সরকার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। এ সরকার ব্যবস্থায় আইনসভাকে না জানিয়ে সাধারণত জরুরি প্রয়োজনের সময়ও সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এ সরকারের বিভাগগুলো একত্রিত থাকে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দেশের চরম সংকটকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় । এছাড়া এ সরকারের বিভাগগুলো পৃথক থাকে । উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম দু'টি দিক সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করলে উল্লিখিত সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো লক্ষ করা যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব শাফায়াত ও জনাব মান্নানের রাষ্ট্রে বিদ্যমান সরকার পদ…

উদ্দীপক

জনাব সাফায়াতের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আইনসভায় নির্বাচে মাধ্যমে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই দল সরকার গঠন করে সেখানে একজন নামে মাত্র রাষ্ট্রপতি থাকেন কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী তথা মন্ত্রিপরিষদের হাতে। জনাব মান্নানের রাষ্ট্রও এক গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু সেখানে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন । রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার মালিক। তিনি আইনসভার সদস্য নন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা : আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাবে বোঝায়।

উত্তর

গণতন্ত্রের গুণাবলির কারণে চলমান বিশ্বে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা হিসেবে স্বীকৃত। গণতন্ত্র হলো জনগণের শাসন। এ ব্যবস্থায় জনগণ তাদের ইচ্ছামতো শাসক নির্বাচন করতে পারে। আবার সরকার জনগণের স্বার্থরক্ষায় কাজ না করলে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। গণতন্ত্রে জনগণই রাষ্ট্রের প্রকৃত শাসক। এতে একাধিক রাজনৈতিক দল থাকে বলে সবার স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। এসব কারণেই গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা হিসেবে গণ্য করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব সাফায়াতের রাষ্ট্রে 'সংসদীয় বা মন্ত্রিপরিষদ' শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা বলে। এ সরকার ব্যবস্থা জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় শাসন সংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাসমূহের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সর্বোত্তম। এ সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হিসেবে স্বীকৃত এবং শাসন বিভাগ আইন বিভাগের নিকট জবাবদিহি করে। উদ্দীপকে জনাব সাফায়াতের রাষ্ট্রের সরকার ব্যবস্থায় দেখানো হয়েছে যে, প্রধানমন্ত্রী সরকার প্রধান ও প্রকৃত শাসক। এছাড়াও শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। এ বৈশিষ্ট্যগুলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থাকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব সাফায়াতের রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে সংসদীয় সরকার ব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব শাফায়াত-এর দেশে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং জনাব মান্নানের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনার ক্ষেত্রে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই লক্ষ করা যায়৷ সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, দু'টি সরকার ব্যবস্থাই গণতান্ত্রিক। ফলে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারে আইনের শাসনকে প্রাধান্য দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে এবং প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। এছাড়া এ দু'টি সরকার ব্যবস্থায় জনমতের প্রাধান্য প্রতিফলিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন কায়েম হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সংসদীয় সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের হাতে ন্যস্ত থাকে। আর প্রধানমন্ত্রী হন দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে । কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সাধারণত তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকেন না। তার দায়বদ্ধতা থাকে জনগণের কাছে। সংসদীয় সরকার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। এ সরকার ব্যবস্থায় আইনসভাকে না জানিয়ে সাধারণত জরুরি প্রয়োজনের সময়ও সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এ সরকারের বিভাগগুলো একত্রিত থাকে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দেশের চরম সংকটকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় । এছাড়া এ সরকারের বিভাগগুলো পৃথক থাকে । উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম দু'টি দিক সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করলে উল্লিখিত সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো লক্ষ করা যায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।