শেয়ারFacebookWhatsApp

সালাম কোন আইনে শাস্তি পায়? ব্যাখ্যা করো।

উত্তর: সালাম ফৌজদারি আইনে শাস্তি পায়। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের শাস্তি প্রদানের জন্য যেসব আইন প্রণীত হয়, তাকে ফৌজদারি আইন বলে। ফৌজদারি আইন কতগুলো বিধিবদ্ধ নিয়মনীতি, যা মানুষের জীবন, সম্পত্তি ও নিরাপত্তার হুমকি এবং রাষ্ট্রীয় নিয়ম লঙ্ঘনের অপরাধের ক্ষেত্রে কার্যকর করা হয় । উদ্দীপকে লক্ষ করা যায়, সালাম ও কালামের মধ্যে জমি নিয়ে বিরোধ থাকার কারণে একদিন সালাম তার লোকজন নিয়ে কালামের ওপর হামলা করে। এ কারণে সালামকে প্রধান আসামি করে কালাম আদালতে মামলা দায়ের করে। আদালত সালামকে শাস্তি দেয়। যেহেতু ফৌজদারি আইন নাগরিকের নিরাপত্তা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় সেহেতু বলা যায়, সালাম ফৌজদারি আইনের আওতায় শাস্তি পেয়েছে ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সালাম কোন আইনে শাস্তি পায়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

সালাম ও কালামের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। একদিন সালাম তার লোকজন নিয়ে কালামের ওপর হামলা করে। সালামকে প্রধান আসামি করে কালাম আদালতে মামলা দায়ের করে। আদালত সালামকে শাস্তি দেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে তাকে বিচার বিভাগ বলে।

উত্তর

যে নীতিগুলোর ওপর ভিত্তি করে সরকার গঠিত ও পরিচালিত হয় তাকে সাংবিধানিক আইন বলে । আইনের অন্যতম ধরন হলো সাংবিধানিক আইন। এ আইন দ্বারা সরকার গঠন, ক্ষমতা বণ্টন, ক্ষমতা প্রয়োগ ও সীমারেখা নির্ধারিত হয়। সাংবিধানিক আইন দ্বারা সরকারের শাসনক্ষমতা এবং শাসক ও শাসিতের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। এ আইন লিখিত ও অলিখিত উভয় ধরণেরই হতে পারে।

উত্তর

সালাম ফৌজদারি আইনে শাস্তি পায়। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের শাস্তি প্রদানের জন্য যেসব আইন প্রণীত হয়, তাকে ফৌজদারি আইন বলে। ফৌজদারি আইন কতগুলো বিধিবদ্ধ নিয়মনীতি, যা মানুষের জীবন, সম্পত্তি ও নিরাপত্তার হুমকি এবং রাষ্ট্রীয় নিয়ম লঙ্ঘনের অপরাধের ক্ষেত্রে কার্যকর করা হয় । উদ্দীপকে লক্ষ করা যায়, সালাম ও কালামের মধ্যে জমি নিয়ে বিরোধ থাকার কারণে একদিন সালাম তার লোকজন নিয়ে কালামের ওপর হামলা করে। এ কারণে সালামকে প্রধান আসামি করে কালাম আদালতে মামলা দায়ের করে। আদালত সালামকে শাস্তি দেয়। যেহেতু ফৌজদারি আইন নাগরিকের নিরাপত্তা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় সেহেতু বলা যায়, সালাম ফৌজদারি আইনের আওতায় শাস্তি পেয়েছে ।

উত্তর

সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে বর্ণিত আইন অর্থাৎ ফৌজদারি আইন ভূমিকা পালন করে— উক্তিটি যথার্থ। সমাজে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবনে নিরাপত্তা বিধান এবং অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য প্রণীত আইনকে ফৌজদারি আইন বলে। এ আইন মানুষকে সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করতে সাহায্য করে, স্বাধীনতাকে নিশ্চিত করে এবং সুন্দর-সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সহায়তা করে। ফৌজদারি আইন সুসভ্য সামাজিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সমাজজীবনে বিদ্যমান সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন প্রভৃতির বিরুদ্ধে ফৌজদারি আইন, প্রয়োগ করা হয়। ফৌজদারি আইনই 'দুষ্টের দমন ও শিষ্টের পালনের' পাশাপাশি আইন- শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রেখে জনজীবনে সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে এবং স্থিতিশীল শাসন কায়েম করে। কেননা ফৌজদারি আইনের মাধ্যমেই অপরাধীকে শাস্তি প্রদান এবং নিরপরাধীকে মুক্তি প্রদান করা হয়। উদ্দীপকে বর্ণিত সালামের অপরাধের ক্ষেত্রেও ফৌজদারি আইনের মাধ্যমেই শাস্তি প্রদান করা হয়েছে। পরিশেষে বলা যায়, অপরাধীকে শাস্তি প্রদান এবং নিরপরাধীকে মুক্তিদানের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আর এক্ষেত্রে ফৌজদারি আইনের কোনো বিকল্প নেই। তাই বলা যায়, সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ফৌজদারি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।