উদ্দীপকে শিমুলের কর্মকান্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: শিমুলের কর্মকান্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণের সমষ্টি যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা ও অন্যকে বিরত থাকতে পরামর্শ দেওয়া, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সাহায্য করা প্রভৃতি নৈতিক মূল্যবোধের অন্তর্গত। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে সবাই পছন্দ করে। উদ্দীপকে দেখা যায়, শিমুল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়। সে নিয়মমতো ক্লাসে আসে এবং প্রতিদিন ক্লাস থেকে ফেরার সময় ক্লাসরুমের বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রেখে যায়। বন্যার সময় সে ও তার বন্ধুরা বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে। তাই বলা যায়, শিমুলের কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুলের কর্মকান্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্য…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর