শেয়ারFacebookWhatsApp

সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উল্লিখিত মূল্যবোধের `ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর: সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত মূল্যবোধ অর্থাৎ, নৈতিক মূল্যবোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা ও ভালো-মন্দের বোধ থেকে নৈতিক মূল্যবোধের জন্ম হয়। পরিবার ও সমাজ থেকে পাওয়া শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধের কারণে মানুষ অভিন্ন কল্যাণের বিষয়ে সচেতন থাকে। ফলে সমাজে মানবতাবোধ জাগ্রত হয়। নৈতিক মূল্যবোধের তাগিদেই ব্যক্তির প্রতি ব্যক্তির এবং সমাজের প্রতি ব্যক্তির দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত হয়। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির সৃষ্টি হয়। এ ভালোবাসা ও সম্প্রীতি ব্যক্তি ও সমাজকে সুখ এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। দৃষ্টান্ত হিসেবে ইজাজ উদ্দিন আহমেদ কায়কোবাদের কথা বলা যায়। তিনি রানা প্লাজা ধসের পর স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করতে গিয়ে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। বলিষ্ঠ নৈতিক মূল্যবোধের কারণেই তার মধ্যে এমন মানবতাবোধ জাগ্রত হয়েছিল। নৈতিক মূল্যবোধ এভাবে মানুষকে একে অপরের দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুপ্রাণিত করে। মূল্যবোধ সমাজব্যবস্থাকে সুশৃঙ্খল করে সমাজে স্থিতিশীলতা আনে। মানুষ তার মূল্যবোধের তাগিদেই দেশ ও সমাজের প্রয়োজনে বিভিন্ন ত্যাগ স্বীকার করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নৈতিক মূল্যবোধের মাধ্যমেই ব্যক্তির মধ্যে মানবতাবোধ জাগ্রত হয়, যা সমাজে ছড়িয়ে পড়ে। তাই বলা যায়, সমাজে মানবতাবোধ জাগ্রত করার জন্য নৈতিক মূল্যবোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উল্লিখিত মূল্যবোধের `ভূমিকা বি…

উদ্দীপক

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিমুল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়। সে প্রতিদিন সময়মতো ক্লাসে আসে। ক্লাস শেষে বাড়ি ফেরার আগে সে প্রতিদিন তার ক্লাস রুমের বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রেখে যায়। এছাড়াও বিগত ভয়াবহ বন্যার সময়ে সে ও তার বন্ধুরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যায় এবং বিতরণ করে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো 'Good Governance.Governance^{\prime}.

উত্তর

আইনের শাসন বলতে আইনের প্রাধান্যকে বোঝায়। আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। এর অর্থ হলো ধর্ম-বর্ণ, শ্রেণি, নারী-পুরুষ, ধনী-দরিদ্র এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। আইনের দৃষ্টিতে সকলে সমান, দেশের রাষ্ট্রপ্রধান থেকে জনগণ পর্যন্ত সকলেই দেশের সাধারণ আইন মেনে চলতে বাধ্য। কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এটাই আইনের শাসনের বিধান।

উত্তর

শিমুলের কর্মকান্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণের সমষ্টি যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা ও অন্যকে বিরত থাকতে পরামর্শ দেওয়া, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সাহায্য করা প্রভৃতি নৈতিক মূল্যবোধের অন্তর্গত। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে সবাই পছন্দ করে। উদ্দীপকে দেখা যায়, শিমুল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়। সে নিয়মমতো ক্লাসে আসে এবং প্রতিদিন ক্লাস থেকে ফেরার সময় ক্লাসরুমের বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রেখে যায়। বন্যার সময় সে ও তার বন্ধুরা বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে। তাই বলা যায়, শিমুলের কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

উত্তর

সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত মূল্যবোধ অর্থাৎ, নৈতিক মূল্যবোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা ও ভালো-মন্দের বোধ থেকে নৈতিক মূল্যবোধের জন্ম হয়। পরিবার ও সমাজ থেকে পাওয়া শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধের কারণে মানুষ অভিন্ন কল্যাণের বিষয়ে সচেতন থাকে। ফলে সমাজে মানবতাবোধ জাগ্রত হয়। নৈতিক মূল্যবোধের তাগিদেই ব্যক্তির প্রতি ব্যক্তির এবং সমাজের প্রতি ব্যক্তির দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত হয়। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির সৃষ্টি হয়। এ ভালোবাসা ও সম্প্রীতি ব্যক্তি ও সমাজকে সুখ এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। দৃষ্টান্ত হিসেবে ইজাজ উদ্দিন আহমেদ কায়কোবাদের কথা বলা যায়। তিনি রানা প্লাজা ধসের পর স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করতে গিয়ে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। বলিষ্ঠ নৈতিক মূল্যবোধের কারণেই তার মধ্যে এমন মানবতাবোধ জাগ্রত হয়েছিল। নৈতিক মূল্যবোধ এভাবে মানুষকে একে অপরের দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুপ্রাণিত করে। মূল্যবোধ সমাজব্যবস্থাকে সুশৃঙ্খল করে সমাজে স্থিতিশীলতা আনে। মানুষ তার মূল্যবোধের তাগিদেই দেশ ও সমাজের প্রয়োজনে বিভিন্ন ত্যাগ স্বীকার করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নৈতিক মূল্যবোধের মাধ্যমেই ব্যক্তির মধ্যে মানবতাবোধ জাগ্রত হয়, যা সমাজে ছড়িয়ে পড়ে। তাই বলা যায়, সমাজে মানবতাবোধ জাগ্রত করার জন্য নৈতিক মূল্যবোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।