উদ্দীপকের বিষয়টির সাথে আইনের সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের বিষয়টি অর্থাৎ স্বাধীনতার সাথে আইনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। স্বাধীনতা বলতে অন্যের অধিকারে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। উদ্দীপকে এ ধারণারই প্রতিফলন ঘটেছে। আইন ও স্বাধীনতার সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, আইনের নিয়ন্ত্রণ ছাড়া যেমন স্বাধীনতা উপভোগ করা যায় না, তেমনি স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে আইনের বাস্তবায়নও অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত। এছাড়া আইন স্বাধীনতার অন্যতম রক্ষক। যখন ব্যক্তির স্বাধীনতা অন্য ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে খর্ব হওয়ার আশঙ্কা থাকে তখন সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। আইনের সক্রিয় উপস্থিতি ছাড়া স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। এর যথাযথ প্রয়োগ ব্যক্তির স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। আইনই স্বাধীনতার ভিত্তি দান করে এবং স্বাধীনতার ক্ষেত্র নির্ধারণ করে থাকে। আইন স্বাধীনতার অভিভাবকের ভূমিকা পালন করে। এর ফলে সমাজ ও রাষ্ট্রে সভ্য, সুন্দর ও মুক্ত জীবনযাপনের অনুকূল পরিবেশ তৈরি হয়। আইন ব্যক্তি বা সরকারের স্বেচ্ছাচারিতা দূর করতে ভূমিকা রাখে। আইন প্রত্যেকের কর্মের আওতা নির্ধারিত করে দেয়। ফলে সরকার বা অন্য কারো স্বেচ্ছাচারী হওয়ার অবকাশ থাকে না। আইন ও স্বাধীনতা উভয়ই ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইন মুখ্য ভূমিকা পালন করে। জনগণ বিশৃঙ্খল সমাজে স্বাধীনতার কথা চিন্তাই করতে পারে না। একমাত্র আইনই পারে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে জনগণের স্বাধীনতাকে সুরক্ষিত করতে। পরিশেষে বলা যায়, আইন বাস্তবায়নে স্বাধীনতা সুরক্ষিত থাকবে। আবার স্বাধীনতাকে নিশ্চিত করতে পারলেই কেবল আইন কাজে আসতে পারে। তবে আইন এমনভাবে প্রণয়ন করতে হবে যেন তাতে সকলের সমর্থন থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির সাথে আইনের সম্পর্ক মূল্যায়ন করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর