জনাব রাসেলের স্বাধীনতা কীভাবে ক্ষুণ্ণ হয়েছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে জনাব রাসেলের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। সমাজের সুসভ্য সদস্য হিসেবে মানুষ যেসব সুযোগ-সুবিধার প্রয়োজন অনুভব করে সেগুলোকে সামাজিক স্বাধীনতা বলে। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন। এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয়, যেন অন্যের অনুরূপ স্বাধীনতা ক্ষুণ্ণ না হয় । জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা, ধর্ম চর্চার স্বাধীনতা ইত্যাদি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। উদ্দীপকে বর্ণিত রাসেল একজন সাধারণ মানুষ। তার এক আত্মীয় তার সম্পত্তি ভোগে বাধা প্রদান করে। যেহেতু সম্পত্তি ভোগের অধিকার সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত এবং রাসেল তার আত্মীয় কর্তৃক সম্পত্তি ভোগে বাধাপ্রাপ্ত হয়েছে, সেহেতু বলা যায়, উদ্দীপকের রাসেল সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত অর্থাৎ এর ফলে তার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব রাসেলের স্বাধীনতা কীভাবে ক্ষুণ্ণ হয়েছে? উদ্দীপকের আলোকে ব্যাখ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর