শেয়ারFacebookWhatsApp

“আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক”— উদ্দীপকের আলোকে আলোচনা করো।

উত্তর: “আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপুরক"- উক্তিটি যথার্থ। আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কেননা স্বাধীনতা আইনের সৃষ্টি এবং আইন, স্বাধীনতার পরিপূর্ণ বিকাশ ঘটায়। রাষ্ট্রের বাইরে যেমন নাগরিকতার অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি আইনের বাইরে স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না। যদিও সুন্দর, সুষ্ঠ, শান্তিময় জীবনযাপন করতে গিয়ে আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, তথাপি স্বাধীনতা তাতে সম্প্রসারিত হয়। আইনের নিয়ন্ত্রণ আছে বলে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। পিতা-মাতা যেমন তার সন্তানদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার অন্যায় প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে। আইন স্বাধীনতাকে খর্ব করে না বরং স্বাধীনতাকে সংরক্ষণ ও প্রসারে সহায়তা করে। আইনের নিয়ন্ত্রণ ছাড়া যথার্থভাবে স্বাধীনতা ভোগ করা যায় না। আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়। স্বাধীনতার প্রধান ভিত্তি ও শর্তই হলো আইন। আইনের অবর্তমানে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা যায়। আইন স্বাধীনতার রক্ষাকবচ। আইন শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। আইন সংযত ও নির্দিষ্ট সীমারেখার গণ্ডিতে সকলকে আবদ্ধ রাখে ।স্বাধীনতাকে রক্ষা করা এবং সকলের নিকট উপভোগ্য করে তোলাই আইনের লক্ষ্য। আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা যায়। আইনের মাধ্যমে স্বাধীনতার পরিধি সম্প্রসারিত হয়। রাষ্ট্র আইনের দ্বারা এমন এক সামাজিক পরিবেশ সৃষ্টি করে যেখানে সুন্দর, সভ্য জীবনযাপনের অনুকূল অবস্থা প্রতিষ্ঠিত হয়। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আইন ও স্বাধীনতার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

“আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক”— উদ্দীপকের আলোকে আলোচনা করো।

উদ্দীপক

জনাব সালাম একজন খ্যাতনামা আইনজীবী। অপরদিকে জনাব রাসেল একজন সাধারণ নাগরিক। তার স্থাবর সম্পত্তি ভোগের ক্ষেত্রে তার এক আত্মীয় বাধা প্রদান করে। এতে- তিনি জনাব সালামের শরণাপন্ন হলে তিনি বলেন, এ ঘটনা দ্বারা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনের আশ্রয় নিয়ে তিনি তার প্রতিকার লাভ করতে পারেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।

উত্তর

স্বাধীনতার অন্যতম দুটি রক্ষাকবচ হিসেবে আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা। আইন স্বাধীনতার অন্যতম শর্ত, সহায়ক শক্তি এবং প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। আইন আছে বলেই স্বাধীনতা সবার নিকট উপভোগ্য হয়ে উঠে। স্বাধীনতার অন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে যদি নিরপেক্ষ ও স্বাধীনভাবে গড়ে তোলা যায় তাহলে ব্যক্তি স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত করা সম্ভব।

উত্তর

সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে জনাব রাসেলের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। সমাজের সুসভ্য সদস্য হিসেবে মানুষ যেসব সুযোগ-সুবিধার প্রয়োজন অনুভব করে সেগুলোকে সামাজিক স্বাধীনতা বলে। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন। এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয়, যেন অন্যের অনুরূপ স্বাধীনতা ক্ষুণ্ণ না হয় । জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা, ধর্ম চর্চার স্বাধীনতা ইত্যাদি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। উদ্দীপকে বর্ণিত রাসেল একজন সাধারণ মানুষ। তার এক আত্মীয় তার সম্পত্তি ভোগে বাধা প্রদান করে। যেহেতু সম্পত্তি ভোগের অধিকার সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত এবং রাসেল তার আত্মীয় কর্তৃক সম্পত্তি ভোগে বাধাপ্রাপ্ত হয়েছে, সেহেতু বলা যায়, উদ্দীপকের রাসেল সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত অর্থাৎ এর ফলে তার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে।

উত্তর

“আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপুরক"- উক্তিটি যথার্থ। আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কেননা স্বাধীনতা আইনের সৃষ্টি এবং আইন, স্বাধীনতার পরিপূর্ণ বিকাশ ঘটায়। রাষ্ট্রের বাইরে যেমন নাগরিকতার অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি আইনের বাইরে স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না। যদিও সুন্দর, সুষ্ঠ, শান্তিময় জীবনযাপন করতে গিয়ে আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, তথাপি স্বাধীনতা তাতে সম্প্রসারিত হয়। আইনের নিয়ন্ত্রণ আছে বলে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। পিতা-মাতা যেমন তার সন্তানদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার অন্যায় প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে। আইন স্বাধীনতাকে খর্ব করে না বরং স্বাধীনতাকে সংরক্ষণ ও প্রসারে সহায়তা করে। আইনের নিয়ন্ত্রণ ছাড়া যথার্থভাবে স্বাধীনতা ভোগ করা যায় না। আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়। স্বাধীনতার প্রধান ভিত্তি ও শর্তই হলো আইন। আইনের অবর্তমানে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা যায়। আইন স্বাধীনতার রক্ষাকবচ। আইন শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। আইন সংযত ও নির্দিষ্ট সীমারেখার গণ্ডিতে সকলকে আবদ্ধ রাখে ।স্বাধীনতাকে রক্ষা করা এবং সকলের নিকট উপভোগ্য করে তোলাই আইনের লক্ষ্য। আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা যায়। আইনের মাধ্যমে স্বাধীনতার পরিধি সম্প্রসারিত হয়। রাষ্ট্র আইনের দ্বারা এমন এক সামাজিক পরিবেশ সৃষ্টি করে যেখানে সুন্দর, সভ্য জীবনযাপনের অনুকূল অবস্থা প্রতিষ্ঠিত হয়। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আইন ও স্বাধীনতার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।