সোহেলীর ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে?
উত্তর: সোহেলীর ক্ষেত্রে আইনগত স্বাধীনতা খর্ব হয়েছে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলা হয়। দেশে প্রচলিত আইনের নিকট নারী, পুরুষ, ধনী, গরিব, উঁচু, নিচু সকল শ্রেণিই সমান বলে বিবেচিত হয়। কেউ যদি তার অন্যান্য স্বাধীনতা রক্ষার্থে ও তার সাথে ঘটে যাওয়া কোনো অন্যায়ের বিচার প্রার্থনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি বা মামলা করে, তবে কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে সেই ভুক্তভোগীর জন্য সুবিচার নিশ্চিত করা। উদ্দীপকে এক বখাটে যুবক সোহেলীকে প্রায়ই বিরক্ত করে। সোহেলীর পিতা এতে ক্ষুব্ধ হয়ে থানায় যায় মামলা করতে। কিন্তু কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এই অস্বীকৃতি জানানোতে সোহেলীর আইনগত স্বাধীনতা বিঘ্ন হয়। কারণ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সুবিচার পাওয়ার অধিকার তার আছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সোহেলীর ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর