শেয়ারFacebookWhatsApp

জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোট দানে বিরত রাখায় কোন ধরনের সাম্য লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকাকেই রাজনৈতিক সাম্য বলে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই রাজনৈতিক অধিকার সমানভাবে ভোগ করে। রাজনৈতিক অধিকার বলতে প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার প্রভৃতিকে বোঝায় । রাজনৈতিক সাম্য ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। উদ্দীপকে দেখা যায়, জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। কিন্তু নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ভোটদানের অধিকার রাজনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত । তাই বলা যায়, জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোট দানে বিরত রাখায় কোন ধরনের সাম্য…

উদ্দীপক

জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাচন অফিসার বলেন, “রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।

ঢাকা কলেজ · 2024

উত্তর

জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

উত্তর

জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান। মানুষ জন্মগতভাবে এক ও অভিন্ন। সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিগতভাবে মানুষ কেউ কারো চেয়ে বড় বা ছোট নয় এবং একজন অন্যজনের কর্তৃত্বের অধীন নয়। স্বাধীনতা মানুষের জন্মগত ও প্রাকৃতিক অধিকার। আর তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নীতিগতভাবে প্রত্যেক মানুষকে স্বাধীন ও সমান স্বীকার করা হয়।

উত্তর

জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকাকেই রাজনৈতিক সাম্য বলে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই রাজনৈতিক অধিকার সমানভাবে ভোগ করে। রাজনৈতিক অধিকার বলতে প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার প্রভৃতিকে বোঝায় । রাজনৈতিক সাম্য ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। উদ্দীপকে দেখা যায়, জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। কিন্তু নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ভোটদানের অধিকার রাজনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত । তাই বলা যায়, জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়েছে।

উত্তর

'রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে'- উপজেলা নির্বাচন অফিসারের এ মন্তব্যটি যথার্থ। রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার ভোগ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাম্যকে নির্দেশ করে। সাম্যের অর্থ হচ্ছে সুযোগ-সুবিধাদির সমতা। জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অর্থাৎ সাম্য এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে সকল নাগরিক সমানভাবে সুযোগ-সুবিধা ব্যবহার করে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। সাম্যের একটি বিশেষ দিক হলো সবার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা। এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ, অধিকার প্রভৃতি সমভাবে বণ্টিত হবে। সুযোগ-সুবিধা বা অধিকার বণ্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি করা হবে না। সাম্যের ধারণায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির নাগরিক অধিকার ভোগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। উদ্দীপকে জনাব মঞ্জু তার স্ত্রীর রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে বাধা প্রদান করেছেন যা সাম্যের ধারণার বিপরীত এবং নাগরিক অধিকারের পরিপন্থি। উপরের আলোচনা থেকে স্পষ্ট হয়, অধিকার ভোগের ক্ষেত্রে সকল নাগরিক সমান। এখানে একজন অন্যজনের অধিকার ভোগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। তাই বলা যায়, উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।