উদ্দীপকের উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: 'রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে'- উপজেলা নির্বাচন অফিসারের এ মন্তব্যটি যথার্থ। রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার ভোগ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাম্যকে নির্দেশ করে। সাম্যের অর্থ হচ্ছে সুযোগ-সুবিধাদির সমতা। জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অর্থাৎ সাম্য এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে সকল নাগরিক সমানভাবে সুযোগ-সুবিধা ব্যবহার করে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। সাম্যের একটি বিশেষ দিক হলো সবার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা। এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ, অধিকার প্রভৃতি সমভাবে বণ্টিত হবে। সুযোগ-সুবিধা বা অধিকার বণ্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি করা হবে না। সাম্যের ধারণায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির নাগরিক অধিকার ভোগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। উদ্দীপকে জনাব মঞ্জু তার স্ত্রীর রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে বাধা প্রদান করেছেন যা সাম্যের ধারণার বিপরীত এবং নাগরিক অধিকারের পরিপন্থি। উপরের আলোচনা থেকে স্পষ্ট হয়, অধিকার ভোগের ক্ষেত্রে সকল নাগরিক সমান। এখানে একজন অন্যজনের অধিকার ভোগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। তাই বলা যায়, উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর