উদ্দীপকের চঞ্চল যুব সংঘের স্বাধীনতাই কি প্রকৃত স্বাধীনতা ? পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'চঞ্চল যুব সংঘের' স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা বলা যায় না। স্বাধীনতা ব্যক্তিকে মুক্তভাবে যা খুশি তা করার অধিকার প্রদান করে না। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করে, যা স্বাধীনতা বিরোধী। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে বোঝায় অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তথা অন্যের সমস্যা সৃষ্টি না করে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার অধিকার । উদ্দীপকে উল্লেখিত 'চঞ্চল যুব সংঘের পক্ষ থেকে খ্রিস্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজায়। স্থানীয় ইউপি সদস্য রহিমুল্লাহ শিশু ও বয়োঃবৃদ্ধদের কথা বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রতি উত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে। কিন্তু 'চঞ্চল যুব সংঘের' এরূপ কর্মকাণ্ড প্রকৃতপক্ষে স্বাধীনতা নয়, বরং এটি তাদের স্বেচ্ছাচারিতা। একটি সংঘের সদস্য হিসেবে অবশ্যই তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতার অজুহাতে তারা প্রতিবেশীদের ঘুম নষ্ট করে তাদের কষ্ট দিতে বা বিরক্ত করতে পারেন না। তাই 'চঞ্চল যুব সংঘের সদস্যদের মূল্যবোধ ও আইন মানা আবশ্যক। স্বাধীনতা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া দরকার। এতে করে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আইনের নিয়ন্ত্রণ থাকায় রোধ হবে। অর্থাৎ আইন স্বেচ্ছাচারিতা রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকস্বরূপ। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, 'চঞ্চল যুব সংঘের' সদস্যরা স্বাধীন, তবে আইনের ঊর্ধ্বে নয়। স্বেচ্ছাচারিতা কখনো স্বাধীনতা নয় । তাই মূল্যবোধ ও আইন মেনেই 'চঞ্চল যুব সংঘের সদস্যদের খ্রিষ্টীয় নববর্ষ পালন করতে হবে। কিন্তু তারা যে স্বাধীনতার দাবি করে তা মূলত স্বেচ্ছাচার ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চঞ্চল যুব সংঘের স্বাধীনতাই কি প্রকৃত স্বাধীনতা ? পাঠ্যবইয…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর