উদ্দীপকে স্বাধীনতার কোন কোন রক্ষাকবচের কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর: উদ্দীপকে স্বাধীনতার অন্যতম দুটি রক্ষাকবচ আইন ও সংবিধানে, মৌলিক অধিকার সন্নিবেশের কথা বলা হয়েছে। স্বাধীনতাকে যে বিষয়গুলো রক্ষা করে তাই স্বাধীনতার রক্ষাকবচ। আইন স্বাধীনতার অন্যতম শর্ত ও সহায়ক শক্তি এবং প্রধান রক্ষাকবচ। আইনবিহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর। জন লক বলেন, 'যেখানে আইন নেই; সেখানে স্বাধীনতা থাকতে পারে না।' আইনের নিয়ন্ত্রণ স্বাধীনতাকে পরিপূর্ণ করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। তবে শুধু আইনের উপস্থিতিই যথেষ্ট নয়। স্বাধীনতা সংরক্ষণের জন্য আইনের শাসন অপরিহার্য। সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ স্বাধীনতার উল্লেখযোগ্য রক্ষাকবচ। নাগরিকদের মৌলিক অধিকারগুলো সংবিধানে সন্নিবেশিত থাকলে এগুলো সাংবিধানিক মর্যাদা লাভ করে। সরকার, ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী সেই অধিকারগুলো লঙ্ঘন বা হরণ করতে পারে না। মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক কার্যকরযোগ্য। সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ এসব মৌলিক অধিকার লঙ্ঘন বা ভঙ্গ করলে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে স্বাধীনতার কোন কোন রক্ষাকবচের কথা উল্লেখ করা হয়েছে?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর