উদ্দীপকে উল্লেখিত রক্ষাকবচ ব্যতীত স্বাধীনতার অন্যান্য রক্ষাকবচসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত স্বাধীনতার রক্ষাকবচ দুটি হলো আইন এবং সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ। তবে এ দুটি রক্ষাকবচ ছাড়াও স্বাধীনতার আরও কিছু রক্ষাকবচ রয়েছে। আইনের শাসন স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন বলতে আইনের প্রাধান্যকে বোঝায়। গণতন্ত্র স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকায় তা জনস্বার্থে পরিচালিত হয়। এই শাসনব্যবস্থায় জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এছাড়া জনগণ অধিকার সচেতন থাকার ফলে গণতান্ত্রিক পরিবেশ স্বাধীনতা রক্ষার 'অতন্দ্র প্রহরী' হিসেবে কাজ করে। দায়িত্বশীল শাসনব্যবস্থায় শাসন বিভাগ তার কাজ-কর্মের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকবে। এ ধরনের শাসনব্যবস্থায় বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করে ও গঠনমূলক সমালোচনা করে। তাই সরকার জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে সাহস পায় না। স্বাধীন বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তির অধিকারের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। স্বাধীনতা রক্ষা করতে শিক্ষিত জনগণ প্রয়োজন। কেননা শিক্ষিত নাগরিকগণ নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। স্বাধীনতাকে উপভোগ করতে হলে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা আবশ্যক। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম জনমত গঠনে সহায়তা করে। এ কারণে গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন । স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হলো নাগরিকদের সতর্ক ও সজাগ দৃষ্টি এবং সদা সতর্ক জনমত। দেশে সৎ ও সুনিপুণ, দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী ও দৃঢ়চেতা নেতার উপস্থিতি জনগণের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায় স্বাধীনতা রক্ষার জন্য জনগণ সচেতন, সতর্ক ও সচেষ্ট না হলে নিছক আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব নয় ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রক্ষাকবচ ব্যতীত স্বাধীনতার অন্যান্য রক্ষাকবচসমূহ …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর