উদ্দীপকে আইনের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে আইনের উৎস হিসেবে বিচারকের রায়ের কথা বলা হয়েছে । বিচারকের রায় বা বিচারালয়ের সিদ্ধান্ত আইনের অন্যতম উৎস । বিচারকগণ সাধারণত প্রচলিত আইনের দ্বারা বিচারকাজ পরিচালনা করেন । তবে যখন বিদ্যমান আইনের অস্পষ্টতা বা সীমাবদ্ধতার কারণে কোনো মামলা নিষ্পত্তি করা সম্ভব হয় না তখন বিচারকগণ নিজের বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে রায় দেন । এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় আইনে পরিণত হয়। এভাবে প্রণীত আইনকে 'বিচারক প্রণীত আইন' বা 'বিচার বিভাগীয় পর্যালোচনা' বলা হয় পরবর্তীতে এসব আইন অন্যান্য বিচারকগণ কর্তৃক অনুসৃত হতে থাকে। উদ্দীপকেও আইনের এ উৎসটি লক্ষ করা যায় । উদ্দীপকে দেখা যায়, উচ্চ আদালতের বিচারক জামিল হাসান একটি জটিল মামলার রায় প্রদান করতে গিয়ে বিদ্যমান আইনে কোনো সমাধান পান না। ফলে তিনি নিজের প্রজ্ঞা, বিবেক ও বুদ্ধি অনুসারে বিচারকাজ সম্পন্ন করেন । এতে করে নতুন আইনের সৃষ্টি হয়। যা উপরে আলোচিত আইনের অন্যতম উৎস বিচারকের রায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা তার অনুসৃত পদ্ধতিতেই বিচারকগণ কর্তৃক নতুন আইন প্রণীত হয় । এ থেকে বোঝা যায়, উদ্দীপকে জামিল হাসান কর্তৃক নতুন আইন সৃষ্টি আইনের উৎস হিসেবে বিচারকের রায়কে নির্দেশ করে ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আইনের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর