শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আইনের কোন কোন উৎসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আইনের প্রথা ও ধর্ম এই দুটি উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুদীর্ঘকাল ধরে সমাজে কোন নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। সমাজ ব্যবস্থার রীতিনীতি, আচরণ- ব্যবহার ও লোকাচার দীর্ঘদিন বিদ্যমান থাকলে তখন সেগুলো যৌক্তিকভাবেই সমাজ স্বীকৃত হিসেবে গণ্য হয়। আর প্রাচীনকাল থেকেই এসব রীতিনীতির ভিত্তিতে সমাজে বিভিন্ন বিবাদ মীমাংসা ও বিরোধ নিষ্পত্তি করতে দেখা যায়। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে যেসব প্রথা আইনে পরিণত হয়। ইংল্যান্ডের আইনগুলো প্রধানত প্রথা থেকেই সৃষ্টি হয়েছে। আর এইসব কারণে প্রথাকে আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস বলা হয়। আবার, আইনের উৎস হিসেবে ধর্মের গুরুত্ব অপরিসীম। একে আইনের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয়। মধ্যযুগের ধর্মকে কেন্দ্র করে আইন প্রণয়ন করা হতো। আধুনিক যুগে ও আইনের বিভিন্ন দিকসমূহের ধর্মের গুরুত্ব সুস্পষ্ট। যেমন - মুসলমান ও হিন্দু ধর্মের বিবাহ, তালাক, সম্পত্তির উত্তরাধিকার আইন প্রভৃতি ধর্মীয় রীতির ভিত্তিতে গড়ে ওঠেছে। উদ্দীপকে মিখাইল বম সমাজে দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি ও ধর্মীয় বিধানের আলোকে জীবন-যাপন করে। আর উক্ত বিধানগুলো একসময় দেশের আইনসভার স্বীকৃতি লাভ করে আইন হিসেবে মর্যাদা লাভ করে। এক্ষেত্রে আইনের ধর্মীয় ও প্রথা উৎসদ্বয় সম্পর্কিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে যে উৎস গুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে সেগুলো হল প্রথা ও ধর্ম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আইনের কোন কোন উৎসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিখাইল বম বান্দরবান বসবাস করে। সে রাষ্ট্রীয় বিধি-বিধান সম্পর্কে তেমন অবগত নন। তিনি সমাজে দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি ও ধর্মীয় বিজ্ঞানের আলোকে জীবন যাপন করেন। এক সময় এদেশের আইনসভা এগুলোকে আইন হিসেবে অনুমোদন দেয়।

Dhaka · 2023

উত্তর

লর্ড ব্রাইসের মতে ৫টি কারনে মানুষ আইন মেনে চলে।

উত্তর

স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু অন্য অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকে আইনের প্রথা ও ধর্ম এই দুটি উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুদীর্ঘকাল ধরে সমাজে কোন নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। সমাজ ব্যবস্থার রীতিনীতি, আচরণ- ব্যবহার ও লোকাচার দীর্ঘদিন বিদ্যমান থাকলে তখন সেগুলো যৌক্তিকভাবেই সমাজ স্বীকৃত হিসেবে গণ্য হয়। আর প্রাচীনকাল থেকেই এসব রীতিনীতির ভিত্তিতে সমাজে বিভিন্ন বিবাদ মীমাংসা ও বিরোধ নিষ্পত্তি করতে দেখা যায়। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে যেসব প্রথা আইনে পরিণত হয়। ইংল্যান্ডের আইনগুলো প্রধানত প্রথা থেকেই সৃষ্টি হয়েছে। আর এইসব কারণে প্রথাকে আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস বলা হয়। আবার, আইনের উৎস হিসেবে ধর্মের গুরুত্ব অপরিসীম। একে আইনের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয়। মধ্যযুগের ধর্মকে কেন্দ্র করে আইন প্রণয়ন করা হতো। আধুনিক যুগে ও আইনের বিভিন্ন দিকসমূহের ধর্মের গুরুত্ব সুস্পষ্ট। যেমন - মুসলমান ও হিন্দু ধর্মের বিবাহ, তালাক, সম্পত্তির উত্তরাধিকার আইন প্রভৃতি ধর্মীয় রীতির ভিত্তিতে গড়ে ওঠেছে। উদ্দীপকে মিখাইল বম সমাজে দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি ও ধর্মীয় বিধানের আলোকে জীবন-যাপন করে। আর উক্ত বিধানগুলো একসময় দেশের আইনসভার স্বীকৃতি লাভ করে আইন হিসেবে মর্যাদা লাভ করে। এক্ষেত্রে আইনের ধর্মীয় ও প্রথা উৎসদ্বয় সম্পর্কিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে যে উৎস গুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে সেগুলো হল প্রথা ও ধর্ম।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আইনের উৎসগুলো অর্থাৎ ধর্ম ও প্রথা ছাড়া আইনের আরও বেশ কিছু উৎস রয়েছে। আইনের উৎস হিসেবে সুনির্দিষ্ট কিছু দিক চিহ্নিত করা হয়ে থাকে। অধ্যাপক হল্যান্ড আইনের ৬ টি উৎস নির্দিষ্ট করেছেন। যথা-প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায় বোধ ও আইনসভা। তার মধ্যে উদ্দীপকে প্রথা ও ধর্মকে ইঙ্গিত করা হয়েছে। অনেক সময় বিচারকার্য সম্পন্ন করতে গিয়ে বিচারকগণ নিজস্ব বিচার -বুদ্ধি প্রয়োগ করেন, যা পরবর্তীতে বিচার বিভাগের রায় বা সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়।আবার, আইনবিদগণ বিভিন্ন আইনের অস্পষ্টতা দূরীকরণ সহ বিভিন্ন কারণে ব্যাখ্যা- বিশ্লেষণ পরবর্তীতে নতুন বিধান প্রণয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। ফলে, আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা রচিত গ্রন্থ আইনের একটি উৎস হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, কখনো বিদ্যমান আইনের সীমাবদ্ধতা থাকলে বা নবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে বিচারকগণ তাদের অভিজ্ঞতার আলোকে ন্যায়বোধ থেকে রায় প্রদান করেন। তাই বিচারকের ন্যায় বোধ আইনের একটি অন্যতম উৎস। আধুনিক যুগে আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রধান উৎস হলো আইনসভা। আইনসভার সদস্যরা জনমতের প্রাধান্যের ভিত্তিতে আইন প্রণয়ন, সংযোজন, বিয়োজন বা বাতিল করতে সচেষ্ট থাকে। এছাড়াও নির্বাহী ঘোষণা, বৈদেশিক চুক্তি, জনমত, সংবিধান প্রভৃতি আইনের অন্যান্য আরো কিছু উৎস।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।