জনাব সিরাজের মধ্যে সামাজিক মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব সিরাজের মধ্যে মূল্যবোধের নীতি ও ঔচিত্যবোধ, শ্রমের মর্যাদা এবং সহমর্মিতা উপাদানগুলো অনুপস্থিত। মূল্যবোধের বিভিন্ন উপাদান বা ভিত্তি রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো নীতি ও ঔচিত্যবোধ। একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয় এর পরিমাপক হলো নীতি ও ঔচিত্যবোধ। উদ্দীপকে বর্ণিত জনাব সিরাজের মধ্যে মূল্যবোধের এ উপাদানটির অনুপস্থিতি লক্ষ করা যায়। কেননা তিনি উচিত-অনুচিত চিন্তা না করেই অবৈধ ব্যবসা করে ধনী হয়েছেন। উদ্দীপকে বর্ণিত জনাব সিরাজ শ্রমিকদের নির্দয়ভাবে খাটান এবং তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখেন, যা তার মধ্যে মূল্যবোধের অন্যতম উপাদান শ্রমের মর্যাদার অনুপস্থিতিকে নির্দেশ করে। কেননা সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে শ্রমের মর্যাদা বলে, যা জনাব সিরাজের মধ্যে লক্ষণীয় নয়। এছাড়া গরিব, অসহায় ও দরিদ্র মানুষ তার নিকট সাহায্য চেয়ে পায় না, যা মূল্যবোধের আরেকটি উপাদান সহমর্মিতার অনুপস্থিতির নির্দেশক। কেননা সহমর্মিতার কারণেই মানুষ অন্যের সুখ-দুঃখের সাথী হয় এবং একে অপরকে আপন করে নেয়। কিন্তু জনাব সিরাজের মধ্যে সে বিষয়টি অনুপস্থিত রয়েছে। সুতরাং বলা যায়, জনাব সিরাজের মধ্যে মূল্যবোধের নীতি ও ঔচিত্যবোধ, শ্রমের মর্যাদা ও সহমর্মিতা উপাদানগুলো অনুপস্থিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব সিরাজের মধ্যে সামাজিক মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত? ব্য…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর