জনাব শিবলীকে কি মূল্যবোধ সম্পন্ন মানুষ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, জনাব শিবলীকে একজন মূল্যবোধসম্পন্ন মানুষ বলা যায়। মূল্যবোধ হলো সমাজের প্রচলিত কিছু ধারণা, বিশ্বাস ও রীতিনীতির সমষ্টি যা দ্বারা সমাজে বসবাসরত জনগণ প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়। মূল্যবোধের বিভিন্ন উপাদান বা ভিত্তি রয়েছে। মূল্যবোধের উপাদানগুলোর উপস্থিতি- অনুপস্থিতির ভিত্তিতেই নির্ধারিত হয় একজন মানুষ মূল্যবোধসম্পন্ন কি না। যেমন- মূল্যবোধের অন্যতম উপাদান হলো সহমর্মিতা। সহমর্মিতার গুণ ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথী হয় এবং একে অন্যকে আপন করে নেয়। উদ্দীপকে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব শিবলীর মধ্যে মূল্যবোধের এ উপাদানটির উপস্থিতি লক্ষ করা যায়। কেননা তিনি সর্বদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন। অর্থাৎ জনাব শিবলী সহমর্মিতার কারণেই তার শিক্ষার্থীদের আপন করে নিয়েছেন। মূল্যবোধের অন্যতম আরেকটি উপাদান হলো সামাজিক ন্যায়বিচার। সামাজিক ন্যায়বিচার হলো মানুষের অধিকার এবং মানুষের যা প্রাপ্য তা ন্যায়সঙ্গতভাবে প্রদান। জনাব শিবলী মধ্যে মূল্যবোধের এ উপাদানটির উপস্থিতিও লক্ষ করা যায়। কেননা তিনি সকল শিক্ষার্থীদের সাথে একইরকম আচরণ করেন। এছাড়া তিনি কোনো কাজকেই ছোট মনে করেন না, যা মূল্যবোধের অন্যতম উপাদান শ্রমের মর্যাদার উপস্থিতিকে নির্দেশ করে। কর্তব্যবোধ মূল্যবোধের আরেকটি উপাদান, যা জনাব শিবলীর মধ্যেও লক্ষ করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব শিবলী ক্লাসের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, যা তার কর্তব্যবোধেরই বহিঃপ্রকাশ। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জনাব শিবলীর মধ্যে মূল্যবোধের বিভিন্ন উপাদান বিদ্যমান। তাই তিনি একজন মূল্যবোধসম্পন্ন মানুষ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব শিবলীকে কি মূল্যবোধ সম্পন্ন মানুষ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর