উদ্দীপকে বর্ণিত মি. ফরিদের ঘটনা কোন ধরনের স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. ফরিদের স্বাধীনতার সাথে অর্থনৈতিক স্বাধীনতা সাদৃশ্যপূর্ণ। অর্থনৈতিক স্বাধীনতা বলতে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহের উপযুক্ত অর্থনৈতিক পরিবেশ প্রাপ্তি এবং দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তিকে বোঝায়। অধ্যাপক লাস্কির মতে, অর্থনৈতিক স্বাধীনতা বলতে প্রতিনিয়ত বেকারত্বের আশঙ্কা ও আগামীকালের অভাব থেকে মুক্তির এবং দৈনিক জীবিকার্জনের সুযোগ-সুবিধাকে বোঝায়। যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ পাওয়া, ন্যায্য মজুরি লাভ, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার, অক্ষম অবস্থায় রাষ্ট্রের মাধ্যমে প্রতিপালন প্রভৃতি অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। উদ্দীপকের মি. ফরিদ গার্মেন্টস কারখানায় চাকরি করেন। তিনি যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে যায়। ফরিদ সাহেবকে এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। অর্থাৎ তাকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। সুতরাং বলা যায়, ফরিদ সাহেবের বর্তমান অবস্থা অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. ফরিদের ঘটনা কোন ধরনের স্বাধীনতার সাথে সাদৃশ্যপূ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর