ছক-১ ও ছক-২-এর মধ্যে কোন সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ছক-১ ও ছক-২ যথাক্রমে আইন ও নৈতিকতাকে নির্দেশ করে। এ দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়। আইন ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত। উভয়েরই আলোচ্য বিষয় হচ্ছে মানুষের আচরণ, আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে আর নৈতিকতা মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে। মানুষের নৈতিকতাবোধ রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত করে। যে দেশের মানুষের নৈতিকতার মান খুবই নিচু, সে দেশের আইন কখনো উচ্চমান সম্পন্ন হতে পারে না । সমাজ জীবনের উৎকর্ষতা সাধনে আইন ও নৈতিকতা ঘনিষ্ঠভাবে কাজ করে। আইনের কার্যকারিতা যেমন মানুষের নৈতিক বিশ্বাসের ওপর নির্ভরশীল, তেমনি সময় ও পারিপার্শ্বিকতার সাথে সামঞ্জস্যহীন নৈতিক বিশ্বাসও আইনের দ্বারা পরিবর্তিত ও পরিমার্জিত হয়। যেমন— সতীদাহ প্রথাকে একসময় ভারতে ধর্মের অঙ্গ মনে করা হতো। কিন্তু ব্রিটিশ সরকার আইনের মাধ্যমে এই প্রথা বন্ধ করে। উদ্দীপকের ছক-১-এ বর্ণিত তথ্যগুলো হলো- বাহ্যিক আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে, নির্দিষ্ট ও সুস্পষ্ট, সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত। এসব তথ্য আইনকে নির্দেশ করে। অন্যদিকে ছক-২-এর তথ্য হচ্ছে- বাহ্যিক ও মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে, অনির্দিষ্ট ও অস্পষ্ট, সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। এ বৈশিষ্ট্যগুলো নৈতিকতাকেই নির্দেশ করে। এ দুটি বিষয় একে অপরের পরিপূরক। নৈতিকতা বিরোধী আইন কোনোদিনই জনসমর্থন লাভ করেনি এবং টিকেও থাকেনি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২-এর মধ্যে কোন সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর