শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা-১-এ উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ঘটনা-১-এ উল্লেখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। সামাজিক সাম্য বলতে সামাজিক অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে সকলের সমান সুযোগ থাকাকে বোঝায়। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে সামাজিক অধিকার ভোগ করলে তাকে সামাজিক সাম্য বলা হয়। সামাজিক সাম্য একটি সুষম পরিবেশকে নির্দেশ করে যেখানে প্রত্যেক ব্যক্তি স্ব-স্ব যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, দক্ষিণ আফ্রিকায় এক সময় কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিল। তারা শেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে পড়ালেখা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। এমনকি তাদের জন্য আইনও ছিল আলাদা । এ ঘটনা থেকে বোঝা যায়, দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণের কারণে অর্থাৎ কালো হওয়ার কারণে সামাজিকভাবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, যা সামাজিক সাম্যের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় । তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ উল্লেখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা-১-এ উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের …

উদ্দীপক

ঘটনা-১: দক্ষিণ আফ্রিকায় একসময় এখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিলেন। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের জন্য আলাদা আইন ছিল। ঘটনা-২: রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘণ্টা কাজ করেন। কিন্তু দিন শেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন, পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

"Law is the passionless reason”- উক্তিটি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের।

উত্তর

নৈতিক মূল্যবোধকে মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তি বোধ করে। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। সত্য কথা বলা ও মিথ্যাকে পরিহার করা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকেও বিরত থাকতে উদ্বুদ্ধ করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রভৃতি নৈতিক মূল্যবোধের উদাহরণ। এ সকল কাজকে যখন মানুষ অবশ্য পালনীয় বিবেচনা করে ব্যক্তি জীবনে চর্চা করে তখন সে মানসিক তৃপ্তি লাভ করে। এজন্য বলা যায়, নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১-এ উল্লেখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। সামাজিক সাম্য বলতে সামাজিক অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে সকলের সমান সুযোগ থাকাকে বোঝায়। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে সামাজিক অধিকার ভোগ করলে তাকে সামাজিক সাম্য বলা হয়। সামাজিক সাম্য একটি সুষম পরিবেশকে নির্দেশ করে যেখানে প্রত্যেক ব্যক্তি স্ব-স্ব যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, দক্ষিণ আফ্রিকায় এক সময় কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিল। তারা শেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে পড়ালেখা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। এমনকি তাদের জন্য আইনও ছিল আলাদা । এ ঘটনা থেকে বোঝা যায়, দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণের কারণে অর্থাৎ কালো হওয়ার কারণে সামাজিকভাবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, যা সামাজিক সাম্যের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় । তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ উল্লেখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনের সাম্য থেকে বঞ্চিত বলে আমি মনে করি না। কেননা রহিমা অর্থনৈতিক এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত । অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধন- সম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থনৈতিক সাম্যের অর্থ সব সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া নয়; বরং জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে সব মানুষের সম্পাদিত কাজের ন্যায্য মজুরি পাওয়ার সুবিধা লাভই অর্থনৈতিক সাম্য। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, কারখানা শ্রমিক রহিমাকে পুরুষ শ্রমিকদের সমপরিমাণ কাজ করা সত্ত্বেও পারিশ্রমিক কম দেওয়া হয়। অর্থাৎ দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী একই ধরনের কাজ করেও রহিমা পুরুষ শ্রমিকদের তুলনায় কম মজুরি পাচ্ছে, যা অর্থনৈতিক সাম্যের ধারণার পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত | অন্যদিকে সামাজিক সাম্য বলতে সামাজিক অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে সকলের সমান সুযোগ থাকাকে বোঝায়। অর্থাৎ জাতি, ধৰ্ম, বর্ণ, শিক্ষা, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে সামাজিক অধিকার ভোগ করলে তাকে সামাজিক সাম্য বলা হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী শেতাঙ্গদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিল। অর্থাৎ বর্ণের কারণে বা কালো হওয়ার কারণে সামাজিকভাবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল যা সামাজিক সাম্যের ধারণার পুরোপুরি উল্টো। তাই বলা যায়, আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত রহিমা অর্থনৈতিক এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ তারা একই ধরনের নয়, ভিন্ন ধরনের সাম্য থেকে বঞ্চিত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।