উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
উত্তর: উদ্দীপক দ্বারা আমার পাঠ্যবইয়ের 'নৈতিকতা' বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। অর্থাৎ সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ মানসিক বিষয়। এটি মানব মনের উচ্চ গুণাবলি। কোনো একটি কাজকে উচিত মনে করলে তা করার এবং কোনো কাজকে অনুচিত মনে করলে তা না করার জন্য ব্যক্তির নৈতিকতাবোধ কাজ করে থাকে। নৈতিকতার প্রতি যে দেশের নাগরিকদের শ্রদ্ধাবোধ বেশি, যারা জীবনে চলার পথে নীতিবোধ দ্বারা পরিচালিত হন, তাঁরা খারাপ কাজে লিপ্ত হন না। নৈতিকতার পিছনে সার্বভৌম রাষ্ট্র বা কর্তৃত্বের সমর্থন বা নিয়ন্ত্রণ থাকে না। কেননা নৈতিকতা বিবেক ও মূল্যবোধ দ্বারা পরিচালিত। বিবেকের দংশনই নৈতিকতার রক্ষাকবচ। আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের সামগ্রিক কল্যাণ সাধনই এর লক্ষ্য। উদ্দীপকে বলা হয়েছে, বিবেক এমন একটি আয়না যার মধ্যে সকল কাজের প্রতিবিম্ব দেখা যায়। বিবেকের চেয়ে বড় উপদেশদাতা নেই এবং অন্যের মধ্যে যে আচরণ দেখলে ঘৃণার সৃষ্টি হয়, নিজের সংশোধনের জন্য সেগুলো নিয়ে চিন্তাভাবনা করাই যথেষ্ঠ। এখানে বিবেকের উপদেশে অনুচিত কাজ পরিহার করার মাধ্যমে নৈতিকতা বিষয়টিই প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর