উদ্দীপকে 'প' গোষ্ঠী কোন বিষয়টি থেকে বঞ্চিত হয়েছে বলে। তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে 'প' গোষ্ঠী 'সাম্য' বিষয়টি থেকে বঞ্চিত হয়েছে। সাম্য অর্থ সমান, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে, সকল মানুষই সমান। ঊনবিংশ শতাব্দীতে সাম্য বলতে আইনের চোখে সকলের সমতা, ভোট প্রদান ও নির্বাচিত হওয়ার সমান অধিকার ও সুযোগ লাভ করাকে বোঝাতো। বর্তমানে সাম্যের ধারণা আরও বিস্তৃত হয়েছে। প্রকৃতপক্ষে সাম্য বলতে মানবজীবনের সেই পরিবেশ বা প্রক্রিয়াকে বোঝায়, যেখানে জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা প্রদান করা, সুষম পরিবেশ গড়ে তোলা এবং সকলকে সমানভাবে আত্মবিকাশের সুযোগ প্রদান করা হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রে এক সময় বর্ণবাদ প্রথা প্রচলিত ছিল। সেখানে 'ম' গোষ্ঠী সমাজে সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও 'প' গোষ্ঠীর ক্ষেত্রে ব্যবসা, খেলাধুলা চাকরিতে সমান সুযোগ ছিল না। এক তীব্র আন্দোলনের পর 'প' জনগোষ্ঠী তাদের সমান সুযোগ আদায়ে সক্ষম হয়। যা 'সাম্যের অভাবকেই নির্দেশ করে। তাই বলা যায় 'প' গোষ্ঠী সাম্য থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'প' গোষ্ঠী কোন বিষয়টি থেকে বঞ্চিত হয়েছে বলে। তুমি মনে কর?
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর