শেয়ারFacebookWhatsApp

সেভার্সের চুক্তি কত সালে সংঘটিত হয়?

উত্তর: সেভার্সের চুক্তি ১৯২০ সালে সংঘটিত হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সেভার্সের চুক্তি কত সালে সংঘটিত হয়?

উদ্দীপক

জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ভারতবর্ষের এক মহান। নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি অহিংস সংগঠনের প্রতিষ্ঠার ওপর জোর দেন। প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি নামে একটি সংগঠন গঠন করেন। ঐ সংগঠনের প্রথম সভায় তিনি উল্লেখ করে, আমি যার আদর্শে অনুপ্রাণিত তিনি একবার বলেছিলেন, "আমি অবিলম্বে স্বাধীনতা চাই, এমনকি এই রাত্রির মধ্যেই।" তিনি আরও বলেন, "আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব। আর এ হবে আমাদের জীবনের শেষ লড়াই।"

উত্তর

সেভার্সের চুক্তি ১৯২০ সালে সংঘটিত হয়।

উত্তর

ভারতবর্ষের ইতিহাসে লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল অপরিসীম ও সুদূরপ্রসারী। লাহোর প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে মুসলমানদের একটি জাতি হিসেবে পরিচিতি তুলে ধরা হয়। রাজনৈতিক বাস্তবতায় মুসলিমগণ নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। লাহোর প্রস্তাব ঘোষিত হওয়ার ফলে ব্রিটিশ সরকার মুসলিম সম্প্রদায় তথা মুসলিম লীগকে সমীহের চোখে দেখতে শুরু করে। কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ বলেন ভুলবশত প্রায়ই বলা হয়, মুসলিমগণ সংখ্যালঘু সম্প্রদায়। কিন্তু আসলে তা নয়। লাহোর প্রস্তাবের বাস্তব পরিণতিতে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।

উত্তর

জুয়েল যে নেতার বক্তব্যে বা আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি' হচ্ছেন মহাত্মা গান্ধী। তার বাণী বা ভাষণের পরই ভারত বিভক্তির পটভূমি তৈরি হয়। বিশ শতকের গোড়ার দিক থেকে মুসলমানদের মধ্যে মুসলিম জাতীয়তা এবং হিন্দুদের মধ্যে ধর্মীয় জাতীয়তা প্রবল আকার ধারণ করতে থাকে। এর ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে থাকে। তবে বিভিন্ন সময় সংক্ষিপ্ত সময়ের জন্য হিন্দু-মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ভারত শাসন আইনের আওতায় নির্বাচনের সম্ভাবনা দেখা দিলে ঐক্যে আবার ভাঙন দেখা দেয়। ভারতবর্ষে হিন্দু-মুসলিম আলাদা জাতি এ মর্মে স্বীকৃতি দিয়ে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে। এর ফলে ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাপ্রবাহ লাহোর প্রস্তাবকে কেন্দ্র করে পরিচালিত হতে থাকে। ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার বেশ বেকায়দায় পড়ে। ব্রিটিশদের মিত্রশক্তি সর্বত্র পশ্চাদপসরণ করে। এরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার অঙ্গীকার করে, যুদ্ধ শেষে তারা ভারতের স্বাধীনতা প্রদান করবে। শ্রমিকদলীয় নেতা ক্লিপস ১৯৪২ সালে ভারতে এসে সকল মহলের জন্য একটি গ্রহণযোগ্য প্রস্তাব দিতে ব্যর্থ হন। এ সময় ভারতীয়দের মনে জার্মান কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ চিন্তা থেকে এলাহাবাদে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে ইংরেজদের ভারত ছেড়ে চলে যেতে বলা হয়। ক্রিপসের ব্যর্থতার পরপরই গান্ধী তার সত্যাগ্রহ 'ভারত ছাড়' আন্দোলনের শুরু করেন। মহাত্মা গান্ধী এক ঘোষণায় বলেন, "আমি অবিলম্বে স্বাধীনতা চাই। এমনটি এ রাত্রির মধ্যেই।” তিনি আরও বলেন, "আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব। আর এটি হবে আমাদের জীবনের শেষ লড়াই।” ইংরেজরা এতে অস্বীকৃতি জানায় এবং তারা দমন নীতি গ্রহণ করে। কংগ্রেসের বহু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেফতার হয়। ফলে আন্দোলন সহিংস রূপ লাভ করে। এ অবস্থায় ১৯৪৩ খ্রিষ্টাব্দে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ মানুষকে আরও ব্রিটিশ বিরোধী করে তোলে।

উত্তর

মহাত্মা গান্ধীর বক্তব্য ও আন্দোলনের পরও ভারতবর্ষ থেকে ব্রিটিশ বাহিনীকে তাড়ানো দুরূহ ব্যাপার ছিল। ইংরেজদের তাড়ানোর প্রাণপণ চেষ্টায় দেশে চরম হতাশা বিরাজ করে। নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ বা Indian National Army (INA)। এ বাহিনীকে! সাহায্য করেন আরেক বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। স্বাধীনতা অর্জনের পদ্ধতির প্রশ্নে গান্ধীজির সঙ্গে সুভাষ বসুর মতের অমিল ছিল। তার রাজনৈতিক কর্মকাণ্ডে ইংরেজ সরকারের ভীতি কেঁপে। উঠে। সরকার বার বার তাকে কারারুদ্ধ করে। সবশেষে ১৯৪১ সালে ইংরেজদের উৎখাতের লক্ষ্য নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। তিনি ভারত হতে ইরেজদের বিতাড়িত করার জন্য জার্মানের সাহায্য কামনা করেন। এ সময় দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের কনভেনশন পাকিস্তান দাবি মেনে নিয়ে প্রতিনিধি দলকে সংকট সমাধানের আহ্বান জানায়। এ ক্যাবিনেট মিশন কংগ্রসে ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে। নিম্নলিখিত প্রস্তাব পেশ করে। যেমন- ১. কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা; ২. ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি স্বায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠন করা ও ৩. হিন্দু প্রধান গ্রুপ, মুসলিম প্রধান গ্রুপ এবং আসাম ও বাংলা গ্রুপ এ তিনভাগে প্রদেশগুলোকে ভাগ করা এবং প্রত্যেক গ্রুপের জন্য একটি করে গণপরিষদ গঠন করা। ৬ জুন ১৯৪৬ খ্রি. মুসলিম লীগ সে মোতাবেক পরিকল্পনা গ্রহণ করেন। বিভিন্ন কারণে ১৯৪৬ খ্রিষ্টাব্দে ২৭ জুলাই জিন্নাহ বোম্বেতে লীগ কাউন্সিলের অধিবেশন সরকার ও কংগ্রেসের বিশ্বাসঘাতকতার নিন্দা করেন। ১৯৪৬ সালের ১৬ আগস্ট 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' মুসলিম লীগের পক্ষ হতে ঘোষণা দেওয়া হয়। এতে হিন্দু-মুসলিম দাঙা শুরু হয় এবং ১৬-২০ আগস্টের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়। এমন সংকটাপন্ন অবস্থায় ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। অবশেষে ১৯৪৭ সালের ১৫ জুলাই লন্ডনে কমনসভায় ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় এবং ১৮ জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। আর এ আইনের ভিত্তিতে ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত নামে দুটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পৃথিবীর বুকে জন্মলাভ করে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।