১৮৫৭ সালের বিদ্রোহের ফলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক সংস্কার সূচিত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের পর ভারতীয়দের যোগ্যতা অনুযায়ী উচ্চপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা অনুযায়ী ১৮৬১ সালে ভারতীয় সিভিল সার্ভিস (ICS) আইন পাস করা হয়। দেশীয় রাজন্যবর্গের সাথে স্বাক্ষরিত চুক্তি, দত্তক পুত্র গ্রহণের স্বীকৃতি, ধর্মরক্ষা এবং কুখ্যাত স্বত্ববিলোপ নীতি চিরতরে রহিত করা হয়। ১৮৩৩ সালের সনদ আইনের পরিবর্তন করে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করা হয়। ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলকে আইন প্রণয়নের ভার দেওয়া হয়। সুতরাং আমরা বলতে পারি যে, ১৮৫৭ সালের বিদ্রোহের ফলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক সংস্কার সূচিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
১৮৫৭ সালের বিদ্রোহের ফলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক সংস্কার সূচিত হয়- …
উত্তর
উত্তর
উত্তর
উত্তর