শেয়ারFacebookWhatsApp

ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়- ব্যাখ্যা কর।

উত্তর: মুসলমানদের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সৈয়দ আমীর আলী আলাদা সুযোগ সুবিধা দাবি করেন। অত্যাধিক দারিদ্র্যের কারণে মুসলমানদের পক্ষে ব্যয়বহুল ইংরেজি শিক্ষা অর্জন সম্ভব ছিল না। এজন্য তিনি একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক ও ইনসপেক্টর নিয়োগের দাবি করেন। হাজি মুহাম্মদ মোহসিন ফান্ডের ও অন্যান্য ওয়াকফ সম্পত্তির টাকা শুধু মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের জন্য ব্যয় করার অভিমত প্রকাশ করেন। তার বিভিন্ন উদ্যোগে ও হান্টার কমিশনের সুপারিশে ১৮৮৫ সালের ১৫ জুলাই লর্ড ডাফরিনের এক শিক্ষা প্রস্তাবে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাই ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়- ব্যাখ্যা কর।

উদ্দীপক

আকরাম হোসেন হুমায়ুন একসময় পাকিস্তানের একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন। তিনি যখন রাজনীতি করতেন তখন বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান এক সাথেই শাসিত হতো। তিনি যে রাজনৈতিক দলের নেতা ছিলেন সেই দলটি গঠিত হয়েছিল ১৯০৬ সালে এবং শুরুতে দলটি পরিচালিত হতো আগা খানের নেতৃত্বে এবং চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ আলী জিন্নাহ এ দলের নেতৃত্ব দিয়েছিলেন।

উত্তর

আকরাম হোসেন হুমায়ুনের নেতৃত্বের দলটির কার্যাবলি বিশ্লেষণ কর

উত্তর

মুসলমানদের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সৈয়দ আমীর আলী আলাদা সুযোগ সুবিধা দাবি করেন। অত্যাধিক দারিদ্র্যের কারণে মুসলমানদের পক্ষে ব্যয়বহুল ইংরেজি শিক্ষা অর্জন সম্ভব ছিল না। এজন্য তিনি একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক ও ইনসপেক্টর নিয়োগের দাবি করেন। হাজি মুহাম্মদ মোহসিন ফান্ডের ও অন্যান্য ওয়াকফ সম্পত্তির টাকা শুধু মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের জন্য ব্যয় করার অভিমত প্রকাশ করেন। তার বিভিন্ন উদ্যোগে ও হান্টার কমিশনের সুপারিশে ১৮৮৫ সালের ১৫ জুলাই লর্ড ডাফরিনের এক শিক্ষা প্রস্তাবে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাই ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়।

উত্তর

উদ্দীপকের আলোচ্য আকরাম হোসেন হুমায়ুন মুসলিম লীগের নেতা ছিলেন। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে দলে টানতে ব্যর্থ হয়। কংগ্রেসের কিছু পদক্ষেপ মুসলমানদের স্বার্থের অনুকূলে না থাকায় স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস হতে দূরে থাকতে উপদেশ দেন। তিনি আলীগড় আন্দোলনের মাধ্যমে, নওয়াব আবদুল লতিফ মোহামেডান লিটারারি সোসাইটির মাধ্যমে এবং সৈয়দ আমীর আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে উন্নতির পথে এগিয়ে নিতে প্রচেষ্টা চালান। ১৯০৫ সালের ১৬ অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকর হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলিমগণ লাভবান হবে এ ছিল সাধারণ ধারণা। তাই প্রায় সকল মুসলিম বঙ্গভঙ্গের পক্ষে ছিল। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের বিপক্ষে অবস্থান নেয়। ব্রিটেনে উদারপন্থীগণ সরকার গঠন করে এবং ভারতনীতি ঘোষণা করে। ১৯০৬ সালের ২০ জুলাই ভারত সচিব এ সময়ে ভারতবর্ষে প্রতিনিধিশীল শাসনব্যবস্থা সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করেন। ১ অক্টোবর ৩৫ জনের একটি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাত করেন যা 'সিমলা ডেপুটেশন' নামে পরিচিত। তারা লর্ড মিন্টোকে একটি স্মারকলিপি দেয় এবং একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব গ্রহণ করে। ৩০ ডিসেম্বর ১৯০৬ সালের ঢাকার শাহবাগে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। বঙ্গভঙ্গের সমর্থক ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ কংগ্রেস সমর্থকদের বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবিলা করার জন্য এবং মুসলমানদের জীবন, সম্পত্তি, সম্মান, ধর্ম প্রভৃতি রক্ষার উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করেন। এরই পটভূমিতে আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত মুসলিম লীগ আত্মপ্রকাশ করে।

উত্তর

আকরাম হোসেন হুমায়ুন মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। এ দলটি মুসলমানদের স্বার্থরক্ষা ও পাকিস্তান প্রতিষ্ঠায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারি নীতির উদ্দেশ্যে মুসলমানদের ভুল ধারণার অবসান করতে মুসলিম লীগ কাজ করে। এ দলটি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার, স্বার্থসংরক্ষণ সংহত করা এবং তাদের প্রয়োজন আশা-আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট সসম্মানে পেশ করে। ভারতীয় মুসলমানদের মধ্যে যাতে ভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাব জাগ্রত না হয়, সে ব্যবস্থা গ্রহণ করে। ১৯০৯ সালের ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যাইলফলক। ভারতবর্ষের গভর্নর লর্ড মিন্টোর আগ্রহে এবং সচিব লর্ড মর্লির সহায়তায় ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রণীত হয়। এতে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি দান ও আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়। ১৯১০ সালের জানুয়ারিতে আগা খানের সভাপতিত্বে দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এতে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং মুসলমানদের আলাদা সংরক্ষিত আসন ব্যবস্থার প্রশংসা করা হয়। ১৯১৬ সালের 'লক্ষ্মেী' চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নেয়। বিশ্বযুদ্ধ শেষে খিলাফত আন্দোলন শুরু হলে মুসলিম লীগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। কংগ্রেসের অসহযোগ আন্দোলনের প্রশ্নে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ১৯২৮ সালের মে মাসে নেহেবু কমিটি গঠিত হলে তাতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের সুপারিশ না থাকায় মুসলিম লীগ তা প্রত্যাখ্যান করে। ১৯৩০ থেকে ১৯৪০-এর দশকে ব্রিটিশ কর্তৃপক্ষ, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা ও বৈঠকের ফলেও মতানৈক্য থেকে যায়। অবশেষে ২৩ মার্চ ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে আলাদা মুসলিম আবাসভূমির প্রভাব গ্রহণ করা হয়। ১৯৪৩ এর মধ্যে মুসলিম লীগ এতই জনপ্রিয় হয়ে ওঠে যে, ১৯৪৬ সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য নির্বাচিত সংরক্ষিত ১১৭টি আসনের মধ্যে দলটি ১১০টি আসন লাভ করে। মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের জন্ম হয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।