জার্মানির একত্রীকরণ ও উক্ত ঘটনার পরিণতি কি একই ছিল?
উত্তর: ঘ উদ্দীপকের দুই জার্মানির পুনরায় একত্রীকরণের পরিণতির সাথে বঙ্গভঙ্গ রদের পরিণতি এক ছিল না।কেননা দুই জার্মানি একত্র হওয়ার পর তা আর বিচ্ছিন্ন হয়নি। কিন্তু বঙ্গভঙ্গ রদের ফলে তা আপাতত একত্র হলেও পরবর্তীতে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয় এবং এর পরে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মূলত বঙ্গভঙ্গ রদের ফলে পূর্ব বাংলার মুসলমানগণ হতাশ হয়ে পড়েন এবং তারা ব্রিটিশ সরকারের প্রতি অনেকটা সন্দিহান হয়ে পড়েন। এ ঘটনা থেকে মুসলমানগণ শিক্ষালাভ করে যে, স্বাধীন ও আত্মনির্ভরশীল হতে হলে তাদেরকে আরও অধিক পরিমাণে সংগঠিত হতে হবে। এছাড়া বঙ্গভঙ্গ রদ ঘোষণার পর পর ৩০ ডিসেম্বর নওয়াব সলিমুল্লাহর আহ্বানে উভয় বাংলার নেতৃস্থানীয়দের এক সভায় ভাইসরয়ের কাছে মুসলমানদের প্রতিক্রিয়া জানিয়ে একটি স্মারকলিপি উপস্থাপনের সিদ্ধান্ত হয়। তাছাড়া বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানরা নিজেদের স্বার্থ ও স্বাতন্ত্র্যবোধকে আরও পরিকল্পিতভাবে উপস্থাপনের জন্য মুসলিম লীগ মুসলমানদের মুখপাত্রে পরিণত হয়। শুধু পূর্ব বাংলায় নয় ১৯১২ সালে বঙ্গীয় মুসলিম লীগ কলকাতায় গঠিত হয়। পরবর্তীকালে এ দলই পূর্ব বাংলার মুসলমানদের নেতৃত্ব দেয়। যার পরিণতিতে পূর্ব বাংলা ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে যুক্ত থেকে ভারত হতে আলাদা হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জার্মানির একত্রীকরণ ও উক্ত ঘটনার পরিণতি কি একই ছিল?
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর