শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চরিত্রের সাথে ঊনবিংশ শতকের বাংলার কোন নেতার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের চরিত্র অর্থাৎ ইনসান আলির সাথে ঊনবিংশ শতকে বাংলার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা তিতুমীরের মিল পাওয়া যায়। মীর নিসার আলী ওরফে তিতুমীর বাল্যকাল থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি অল্প বয়সে আরবি, ফার্সি ও উর্দুভাষা, শরিয়তের বিভিন্ন বিষয় এবং অঙ্কশাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। মুসলিম সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রাম পরিচালনা করে তিনি বাংলার মুসলিম জাগরণের অগ্রসৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, বিভিন্ন গুণের অধীকারী ইনসান আলি স্বজাতির নানা অসংগতি দেখে ব্যথিত হন। তিনি বিদেশি শাসকগোষ্ঠীর শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ইনসান আলি প্রতিবাদী হয়ে ওঠেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ইনসান আলি বিদেশি শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তার এ সংগ্রাম ব্যর্থ হলেও তা পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে। একইভাবে তিতুমীর মুসলিম সমাজের নানা কুসংস্কার এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে সাধারণ মানুষের দুর্গতি দেখে ব্যথিত হন। সে সময় বাংলার নিরীহ ও দরিদ্র কৃষক সম্প্রদায়ের ওপর অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণ ওউৎপীড়ন মারাত্মক আকার ধারণ করে। এসব অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীর বাংলার কৃষকদের সংগঠিত করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ইংরেজ সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য তিনি পশ্চিমবঙ্গের বারাসাতের নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। কিন্তু ইংরেজদের উন্নত অস্ত্রের আক্রমণে তিতুমীর তার দলের অনেক সৈন্যসহ শহিদ হন। তার এ সংগ্রাম পরবর্তী সময়ে বাংলার মানুষকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দেয়। সুতরাং বলা যায়, ইনসান আলির সাথে উনবিংশ শতকের বাংলার নেতা তিতুমীরের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের চরিত্রের সাথে ঊনবিংশ শতকের বাংলার কোন নেতার মিল পাওয়া যা…

উদ্দীপক

ইনসান আলি বাল্যকাল থেকে সাহসী, মেধাবী ও ধর্মপরায়ণ ছিলেন। পরাধীন দেশে স্বজাতির নানা অসংগতি দেখে তিনি ব্যথিত হন। বিদেশি শাসকগোষ্ঠীর শোষণে ও অত্যাচারে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি বিদেশি শক্তির বিনাশে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তিনি স্বদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির লক্ষ্যে দলবলসহ জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই চালিয়ে যান। তাঁর এ সংগ্রাম ব্যর্থ হলেও পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে।

Combined · 2018

উত্তর

আরবি 'ফরজ' শব্দ থেকে 'ফরায়েজি' শব্দের উৎপত্তি হয়েছে।

উত্তর

নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের গতি স্তিমিত হয়ে পড়ে। এছাড়া সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং দুদু মিয়ার উত্তরাধিকারীদের অদূরদর্শিতা ও আন্দোলনের লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়।

উত্তর

উদ্দীপকের চরিত্র অর্থাৎ ইনসান আলির সাথে ঊনবিংশ শতকে বাংলার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা তিতুমীরের মিল পাওয়া যায়। মীর নিসার আলী ওরফে তিতুমীর বাল্যকাল থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি অল্প বয়সে আরবি, ফার্সি ও উর্দুভাষা, শরিয়তের বিভিন্ন বিষয় এবং অঙ্কশাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। মুসলিম সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রাম পরিচালনা করে তিনি বাংলার মুসলিম জাগরণের অগ্রসৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, বিভিন্ন গুণের অধীকারী ইনসান আলি স্বজাতির নানা অসংগতি দেখে ব্যথিত হন। তিনি বিদেশি শাসকগোষ্ঠীর শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ইনসান আলি প্রতিবাদী হয়ে ওঠেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ইনসান আলি বিদেশি শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। তার এ সংগ্রাম ব্যর্থ হলেও তা পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে। একইভাবে তিতুমীর মুসলিম সমাজের নানা কুসংস্কার এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে সাধারণ মানুষের দুর্গতি দেখে ব্যথিত হন। সে সময় বাংলার নিরীহ ও দরিদ্র কৃষক সম্প্রদায়ের ওপর অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণ ওউৎপীড়ন মারাত্মক আকার ধারণ করে। এসব অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীর বাংলার কৃষকদের সংগঠিত করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ইংরেজ সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য তিনি পশ্চিমবঙ্গের বারাসাতের নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। কিন্তু ইংরেজদের উন্নত অস্ত্রের আক্রমণে তিতুমীর তার দলের অনেক সৈন্যসহ শহিদ হন। তার এ সংগ্রাম পরবর্তী সময়ে বাংলার মানুষকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দেয়। সুতরাং বলা যায়, ইনসান আলির সাথে উনবিংশ শতকের বাংলার নেতা তিতুমীরের মিল রয়েছে।

উত্তর

বাংলা তথা ভারতবর্ষে সমাজ সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নেতা অর্থাৎ তিতুমীরের সংগ্রামী জীবন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিতুমীর ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে বাংলার মুসলিম সমাজে প্রচলিত নানা কুসংস্কার দূর করার চেষ্টা 'করেন। ১৮২২ সালে তিনি মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে উত্তর ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ শহীদের সাথে তিতুমীরের সাক্ষাত হয়। তার আদর্শে প্রভাবিত হয়ে পিরপূজা, কবর পূজাসহ বিভিন্ন - অনৈসলামিক রীতিনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। অতি অল্প সময়ের মধ্যে তিতুমীরের ধর্মীয় শিক্ষায় আকৃষ্ট হয়ে অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করেন। ধর্মীয় আদর্শ প্রচারের পাশাপাশি তিতুমীর বাংলার নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার জন্য অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে - সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় জমিদাররা কৃষকের ওপর নানা অজুহাতে বিভিন্ন ধরনের কর আরোপ করে তা জোর করে আদায় করত এবং জোরপূর্বক কৃষকদের নীলচাষে বাধ্য করত। নীলকর ও জমিদারদের অত্যাচারে তখন কৃষকের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। তাদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য তিতুমীর লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। বিহারের পূর্ণিয়ার পুড়া গ্রামের জমিদার কৃষ্ণদেব রায়, পশ্চিমবঙ্গের টাকি ও গোবরডাঙার জমিদার কালিপ্রসন্ন মুখোপাধ্যায় ও মোল্লাহাটির নীলকুঠিয়াল ডেভিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিতুমীর তাদের পরাজিত করেন। ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে। ১৮৩১ সালে তিতুমীর ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহিদ হন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তৎকালীন বাংলার নিপীড়িত কৃষক ও তাঁতীকুলের সমন্বয়ে পরিচালিত তিতুমীরের আন্দোলন ছিল একটি গণবিপ্লব। এ বিপ্লব তখন পরিপূর্ণভাবে সফল হয়নি। তরে মানুষের অধিকার রক্ষায় তিতুমীরের আত্মত্যাগ পরবর্তীকালে ভারতীয়দের মুক্তি সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করেছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।