উদ্দীপকের আলোকে উক্ত নেতার সংগ্রামী জীবনের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: বাংলা তথা ভারতবর্ষে সমাজ সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নেতা অর্থাৎ তিতুমীরের সংগ্রামী জীবন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিতুমীর ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে বাংলার মুসলিম সমাজে প্রচলিত নানা কুসংস্কার দূর করার চেষ্টা 'করেন। ১৮২২ সালে তিনি মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে উত্তর ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ শহীদের সাথে তিতুমীরের সাক্ষাত হয়। তার আদর্শে প্রভাবিত হয়ে পিরপূজা, কবর পূজাসহ বিভিন্ন - অনৈসলামিক রীতিনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। অতি অল্প সময়ের মধ্যে তিতুমীরের ধর্মীয় শিক্ষায় আকৃষ্ট হয়ে অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করেন। ধর্মীয় আদর্শ প্রচারের পাশাপাশি তিতুমীর বাংলার নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার জন্য অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে - সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় জমিদাররা কৃষকের ওপর নানা অজুহাতে বিভিন্ন ধরনের কর আরোপ করে তা জোর করে আদায় করত এবং জোরপূর্বক কৃষকদের নীলচাষে বাধ্য করত। নীলকর ও জমিদারদের অত্যাচারে তখন কৃষকের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। তাদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য তিতুমীর লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। বিহারের পূর্ণিয়ার পুড়া গ্রামের জমিদার কৃষ্ণদেব রায়, পশ্চিমবঙ্গের টাকি ও গোবরডাঙার জমিদার কালিপ্রসন্ন মুখোপাধ্যায় ও মোল্লাহাটির নীলকুঠিয়াল ডেভিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিতুমীর তাদের পরাজিত করেন। ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে। ১৮৩১ সালে তিতুমীর ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহিদ হন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তৎকালীন বাংলার নিপীড়িত কৃষক ও তাঁতীকুলের সমন্বয়ে পরিচালিত তিতুমীরের আন্দোলন ছিল একটি গণবিপ্লব। এ বিপ্লব তখন পরিপূর্ণভাবে সফল হয়নি। তরে মানুষের অধিকার রক্ষায় তিতুমীরের আত্মত্যাগ পরবর্তীকালে ভারতীয়দের মুক্তি সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করেছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত নেতার সংগ্রামী জীবনের তাৎপর্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর