ফরহাদ চৌধুরীর সাহিত্য-সমিতির সাথে উনিশ শতকের কোন সাহিত্য সমিতির মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: ফরহাদ চৌধুরী সাহিত্য সমিতির সাথে উনিশ শতকের মোহামেডান লিটারারি সোসাইটির মিল লক্ষ করা যায়। উদ্দীপকে ফরহাদ চৌধুরী একজন সমাজপতি। তিনি তার এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন। নানা জায়গা থেকে তার সমিতিতে জ্ঞানী-গুণীজন আসতে থাকেন। তাদের নাতিদীর্ঘ আলোচনায় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হতে থাকে। নানা সমস্যার সমাধান হয়। এছাড়া শিক্ষা-সাহিত্যের ক্ষেত্রেও সমিতি কার্যকর ভূমিকা রাখতে থাকে। এর কল্যাণে পশ্চাৎপদ এলাকাটি ধীরে ধীরে সংস্কৃতিবান হয়ে ওঠে। অনুরূপ ঘটনা নওয়াব আবদুল লতিফ কর্তৃক প্রতিষ্ঠিত মোহামেডান লিটারারির সোসাইটির ক্ষেত্রে প্রযোজ্য। নওয়াব আবদুল লতিফ এক সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালে কলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে মুসলমানদের মধ্যে জনমত তৈরি এবং তাদেরকে পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল এ সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য। এছাড়া সাহিত্যের ক্ষেত্রেও এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে মুসলমানদের মধ্যে সৃষ্টি হয় এক নবচেতনা ও নবজাগরণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ফরহাদ চৌধুরীর সাহিত্য-সমিতির সাথে উনিশ শতকের কোন সাহিত্য সমিতির মিল…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর