শেয়ারFacebookWhatsApp

উক্ত সমিতির প্রতিষ্ঠাতা বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত— যুক্তি সাপেক্ষে প্রমাণ করো।

উত্তর: উত্ত সমিতি অর্থাৎ মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল লতিফ ছিলেন বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত -উক্তিটি যথার্থ ও সঠিক। নওয়াব আবদুল লতিফ লক্ষ করেন, মুসলমানরা জীবনের সকল ক্ষেত্রেই অনেক পেছনে পড়ে রয়েছে। বাস্তববাদী বিবেচনা দ্বারা তিনি বুঝতে পেরেছিলেন যে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থতা, ইংরেজি শিক্ষা বর্জন এবং সরকারের সাথে অসহযোগ নীতিই মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ। তাই তিনি মুসলমানদেরকে ব্রিটিশ শাসনের প্রতি অনুগত করা ও তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের ব্যবস্থা করেন। জিহাদি আন্দোলন ও ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণে ইংরেজ শাসকরা মুসলমানদের ওপর বুন্ট ছিল এবং তাদেরকে রাজদ্রোহী মনে করে সর্বদা অবিশ্বাস ও সন্দেহের চোখে দেখত। তিনি খুবই রাজভক্ত ছিলেন। মুসলমানদের জন্য আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তিনি দ্বিবিধ নীতি অবলম্বন করেন। প্রথমত, ব্রিটিশের নতুন শাসন পদ্ধতির সুফল ভোগ করার জন্য মুসলমানদেরকে প্রস্তুত করা; দ্বিতীয়ত, ঔপনিবেশিক সরকারের প্রতি তাদের মধ্যে আনুগত্যের ভাব সৃষ্টি করা। এভাবে মুসলমানদের প্রতি ইংরেজদের সন্দেহ ও অবিশ্বাস দূর করা। নওয়াব আবদুল লতিফ বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৮৬৩ খ্রিস্টাব্দে মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পরস্পরের কল্যাণ নিশ্চিত করা। মুসলমান সম্প্রদায়কে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসা শিক্ষার উন্নয়নের প্রয়োজন অনুধাবন করে ইংরেজি, ফারসি, উর্দু, বাংলা প্রভৃতি ভাষা শিক্ষাদানের ব্যবস্থায় তার প্রচেষ্টা সবিশেষ উল্লেখযোগ্য। এজন্য নওয়াব আবদুল লতিফকে বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত বলা হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত সমিতির প্রতিষ্ঠাতা বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত— যুক্তি সাপেক…

উদ্দীপক

ফরহাদ চৌধুরী একজন সমাজপতি । তিনি তার এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন । নানা জায়গা থেকে তার সমিতিটিতে জ্ঞানী-গুণীজন আসতে থাকেন। তাদের নাতিদীর্ঘ আলোচনায় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হতে থাকে। নানা সমস্যার সমাধান হয়। এছাড়া শিক্ষা-সাহিত্যের ক্ষেত্রেও সমিতি কার্যকর ভূমিকা রাখতে থাকে। এর কল্যাণে পশ্চাৎপদ এলাকাটি ধীরে ধীরে সংস্কৃতিবান হয়ে ওঠে।

Combined · 2019

উত্তর

নওয়াব আবদুল লতিফ ১৮৮০ সালে 'নওয়াব' উপাধি পান।

উত্তর

মুসলিম জাহান তুরস্কের খলিফার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানির পক্ষে অংশ নেয়। আর ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে জার্মানি ও তুরস্কের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, যুদ্ধের পর তুরস্কের খলিফা পদ অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে তুরস্কের ওপর প্রচণ্ড আঘাত হানে। ফলে গোটা মুসলিম বিশ্বের সাথে ভারতের মুসলমানরাও ব্রিটিশ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ। ১৯২০ সালে মুসলিম জাহানের 'খিলাফত'-এর মর্যাদা রক্ষার জন্য এ আন্দোলন শুরু হয় বলে এটি খিলাফত আন্দোলন নামে পরিচিত।

উত্তর

ফরহাদ চৌধুরী সাহিত্য সমিতির সাথে উনিশ শতকের মোহামেডান লিটারারি সোসাইটির মিল লক্ষ করা যায়। উদ্দীপকে ফরহাদ চৌধুরী একজন সমাজপতি। তিনি তার এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন। নানা জায়গা থেকে তার সমিতিতে জ্ঞানী-গুণীজন আসতে থাকেন। তাদের নাতিদীর্ঘ আলোচনায় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হতে থাকে। নানা সমস্যার সমাধান হয়। এছাড়া শিক্ষা-সাহিত্যের ক্ষেত্রেও সমিতি কার্যকর ভূমিকা রাখতে থাকে। এর কল্যাণে পশ্চাৎপদ এলাকাটি ধীরে ধীরে সংস্কৃতিবান হয়ে ওঠে। অনুরূপ ঘটনা নওয়াব আবদুল লতিফ কর্তৃক প্রতিষ্ঠিত মোহামেডান লিটারারির সোসাইটির ক্ষেত্রে প্রযোজ্য। নওয়াব আবদুল লতিফ এক সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালে কলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে মুসলমানদের মধ্যে জনমত তৈরি এবং তাদেরকে পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল এ সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য। এছাড়া সাহিত্যের ক্ষেত্রেও এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে মুসলমানদের মধ্যে সৃষ্টি হয় এক নবচেতনা ও নবজাগরণ।

উত্তর

উত্ত সমিতি অর্থাৎ মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল লতিফ ছিলেন বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত -উক্তিটি যথার্থ ও সঠিক। নওয়াব আবদুল লতিফ লক্ষ করেন, মুসলমানরা জীবনের সকল ক্ষেত্রেই অনেক পেছনে পড়ে রয়েছে। বাস্তববাদী বিবেচনা দ্বারা তিনি বুঝতে পেরেছিলেন যে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থতা, ইংরেজি শিক্ষা বর্জন এবং সরকারের সাথে অসহযোগ নীতিই মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ। তাই তিনি মুসলমানদেরকে ব্রিটিশ শাসনের প্রতি অনুগত করা ও তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের ব্যবস্থা করেন। জিহাদি আন্দোলন ও ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণে ইংরেজ শাসকরা মুসলমানদের ওপর বুন্ট ছিল এবং তাদেরকে রাজদ্রোহী মনে করে সর্বদা অবিশ্বাস ও সন্দেহের চোখে দেখত। তিনি খুবই রাজভক্ত ছিলেন। মুসলমানদের জন্য আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তিনি দ্বিবিধ নীতি অবলম্বন করেন। প্রথমত, ব্রিটিশের নতুন শাসন পদ্ধতির সুফল ভোগ করার জন্য মুসলমানদেরকে প্রস্তুত করা; দ্বিতীয়ত, ঔপনিবেশিক সরকারের প্রতি তাদের মধ্যে আনুগত্যের ভাব সৃষ্টি করা। এভাবে মুসলমানদের প্রতি ইংরেজদের সন্দেহ ও অবিশ্বাস দূর করা। নওয়াব আবদুল লতিফ বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৮৬৩ খ্রিস্টাব্দে মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পরস্পরের কল্যাণ নিশ্চিত করা। মুসলমান সম্প্রদায়কে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসা শিক্ষার উন্নয়নের প্রয়োজন অনুধাবন করে ইংরেজি, ফারসি, উর্দু, বাংলা প্রভৃতি ভাষা শিক্ষাদানের ব্যবস্থায় তার প্রচেষ্টা সবিশেষ উল্লেখযোগ্য। এজন্য নওয়াব আবদুল লতিফকে বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত বলা হয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।