শেয়ারFacebookWhatsApp

জার্মানির পুনরায় একত্রীকরণ ও উক্ত ঘটনার পরিণতি কি একই ছিল? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দুই জার্মানির পুনরায় একত্রীকরণের পরিণতির সাথে বঙ্গভঙ্গ রদের পরিণতি এক ছিল না। কেননা দুই জার্মানি একত্র হওয়ার পর তা আর বিচ্ছিন্ন হয়নি। কিন্তু বঙ্গভঙ্গ রদের ফলে তা আপাতত একত্র হলেও পরবর্তীতে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয় এবং এর পরে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মূলত বঙ্গভঙ্গ রদের ফলে পূর্ব বাংলার মুসলমানগণ হতাশ হয়ে পড়েন এবং তারা ব্রিটিশ সরকারের প্রতি অনেকটা সন্দিহান হয়ে পড়েন। এ ঘটনা থেকে। মুসলমানগণ শিক্ষালাভ করে যে, স্বাধীন ও আত্মনির্ভরশীল হতে হলে তাদেরকে আরও অধিক পরিমাণে 'সংগঠিত হতে হবে। এছাড়া বঙ্গভঙ্গ রদ ঘোষণার পর পর ৩০ ডিসেম্বর নওয়াব সলিমুল্লাহর আহ্বানে উভয় বাংলার নেতৃস্থানীয়দের এক সভায় ভাইসরয়ের কাছে মুসলমানদের প্রতিক্রিয়া জানিয়ে একটি স্মারকলিপি উপস্থাপনের সিম্বান্ত হয়। তাছাড়া বঙ্গাডা রদের ফলে মুসলমানরা নিজেদের স্বার্থ ও স্বাতন্ত্র্যবোধকে আরও পরিকল্পিতভাবে উপস্থাপনের জন্য মুসলিম লীগ মুসলমানদের মুখপাত্রে পরিণত হয়। শুধু পূর্ব বাংলায় নয় ১৯১২ সালে বঙ্গীয় মুসলিম লীগ কলকাতায় গঠিত হয়। পরবর্তীকালে এ দলই পূর্ব বাংলার মুসলমানদের নেতৃত্ব নেয়। যার পরিণতিতে পূর্ব বাংলা ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে যুক্ত থেকে ভারত হতে আলাদা হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

জার্মানির পুনরায় একত্রীকরণ ও উক্ত ঘটনার পরিণতি কি একই ছিল? ব্যাখ্যা…

উদ্দীপক

বিংশ শতাব্দীর প্রথমার্ধে জার্মানির পশ্চিমাঞ্চলের জনগণের চেয়ে পূর্বাঞ্চলের জনগণ অনুন্নত ও অবহেলিত ছিল। পশ্চিমাঞ্চলের শাসকগোষ্ঠীর বৈরী মনোভাব আর পূর্বাঞ্চলের জনগণের কল্যাণ ও উন্নয়নের উদ্দেশ্যে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি নামে দুটি পৃথক রাষ্ট্র জন্মলাভ করে। এ বিভক্তির ফলে উভয় দেশের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জনগণের একটি অংশ এ বিভক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে প্রবল আন্দোলনের মুখে দুই জার্মানিকে পুনরায় একত্রীকরণ করা হয়। সকল বোর্ড ২০১৬

উত্তর

বেঙ্গল প্যাক্ট হলো ১৯২৩ সালে সি.আর দাস ও মুসলিম নেতৃত্বদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি যাতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব বন্ধের চেষ্টা করা হয়।

উত্তর

খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের রাজনৈতিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অধিকার আদায়ে সোচ্চার করে গড়ে তোলা। এটি ভারতীয় মুসলমানরা অটোমান খেলাফতকে সুসমন্নত রাখতেই এ আন্দোলন গড়ে তোলে। খেলাফতের মর্যাদা রক্ষাও এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল। ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদ বিকাশে এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি ব্রিটিশ বাংলার বঙ্গভঙ্গের ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। লর্ড কার্জনের শাসনকালে বঙ্গভঙ্গ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। বঙ্গ প্রদেশটি বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে ছিল; কিন্তু পর্যায়ক্রমে এ সুবিশাল ভূভাগ পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়ে। লর্ড কার্জন ১৯০৫ সালে শাসনব্যবস্থার সুবিধা এবং উন্নতিকল্পে এ বিশাল বঙ্গদেশকে দুভাগে বিভক্ত করে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে একটি প্রদেশ গঠিত হয়। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা। অপরদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়। এ প্রদেশের রাজধানী হয় ঢাকায়। সারাদেশে হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে। মুসলমান নেতৃবৃন্দ সরকারকে স্বাগত জানালেও বঙ্গভঙ্গ দ্বারা হিন্দুদের স্বার্থহানি ঘটেছে মনে করে হিন্দুরা ঘোরতর আন্দোলন শুরু করে। যার ফলে ১৯১১ সালের বঙ্গভঙ্গ রহিত হয়। তেমনি উদ্দীপকের দুই জার্মানির বিভক্তির ফলে জনগণের একটি অংশ এ বিভক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে প্রবল আন্দোলনের মুখে দুই জার্মানিকে পুনরায় একত্রীকরণ করা হয়। এ ঘটনাটি ব্রিটিশ বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গের ঘটনার সাথে মিল রয়েছে। কারণ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হলেও হিন্দুদের আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার ১৯১১ সালে তা পুনরায় রহিত করে যা বঙ্গভঙ্গ রদ হিসেবে ইতিহাসে খ্যাত।

উত্তর

উদ্দীপকের দুই জার্মানির পুনরায় একত্রীকরণের পরিণতির সাথে বঙ্গভঙ্গ রদের পরিণতি এক ছিল না। কেননা দুই জার্মানি একত্র হওয়ার পর তা আর বিচ্ছিন্ন হয়নি। কিন্তু বঙ্গভঙ্গ রদের ফলে তা আপাতত একত্র হলেও পরবর্তীতে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয় এবং এর পরে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মূলত বঙ্গভঙ্গ রদের ফলে পূর্ব বাংলার মুসলমানগণ হতাশ হয়ে পড়েন এবং তারা ব্রিটিশ সরকারের প্রতি অনেকটা সন্দিহান হয়ে পড়েন। এ ঘটনা থেকে। মুসলমানগণ শিক্ষালাভ করে যে, স্বাধীন ও আত্মনির্ভরশীল হতে হলে তাদেরকে আরও অধিক পরিমাণে 'সংগঠিত হতে হবে। এছাড়া বঙ্গভঙ্গ রদ ঘোষণার পর পর ৩০ ডিসেম্বর নওয়াব সলিমুল্লাহর আহ্বানে উভয় বাংলার নেতৃস্থানীয়দের এক সভায় ভাইসরয়ের কাছে মুসলমানদের প্রতিক্রিয়া জানিয়ে একটি স্মারকলিপি উপস্থাপনের সিম্বান্ত হয়। তাছাড়া বঙ্গাডা রদের ফলে মুসলমানরা নিজেদের স্বার্থ ও স্বাতন্ত্র্যবোধকে আরও পরিকল্পিতভাবে উপস্থাপনের জন্য মুসলিম লীগ মুসলমানদের মুখপাত্রে পরিণত হয়। শুধু পূর্ব বাংলায় নয় ১৯১২ সালে বঙ্গীয় মুসলিম লীগ কলকাতায় গঠিত হয়। পরবর্তীকালে এ দলই পূর্ব বাংলার মুসলমানদের নেতৃত্ব নেয়। যার পরিণতিতে পূর্ব বাংলা ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে যুক্ত থেকে ভারত হতে আলাদা হয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।