উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ভারতবর্ষে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত কোন প্রশাসনিক পদক্ষেপের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ভারতবর্ষে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত বঙ্গভঙ্গের মিল খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ উপনিবেশবাদের একটি চিরায়ত নীতি হলো ভাগ কর ও শাসন কর নীতি। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা শাসনাধীন অঞ্চলকে ভাগ করার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার মূলে কুঠারাঘাত করত। এভাবে তাদের অন্যায় শাসনকে আরও স্থায়ী করার চেষ্টা চালাত। উদ্দীপকেও ব্রিটিশদের এমনই একটি কর্মকাণ্ড তথা বঙ্গভঙ্গের প্রতি নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের চাকলা রোশনাবাদ পরগনার রাজা মানিক্য বাহাদুর শাসন পরিচালনার ক্ষেত্রে জনগণের জমিদার বিরোধী আন্দোলনের সম্মুখীন হন। এ বিরোধ প্রশমনের জন্য তিনি কৌশলে জনগণের মধ্যে ধর্মীয় বিরোধ উস্কে দিয়ে পরগনাকে দুইভাগ করার সিদ্ধান্ত নেয়। অনুরূপভাবে ব্রিটিশ সরকার ভারতের জনগণের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সম্মুখীন হয়। বিশ শতকের শুরুতে ভারতে সে ব্রিটিশবিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের পুরোভাগে ছিল বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকেরা। তাই ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে বাঙালি জাতির ঐক্য ও সংহতি নষ্ট, কংগ্রেস ও মধ্যবিত্ত শ্রেণির আধিপত্য ধ্বংস করে তাদের জাতীয়তাবাদী চেতনাকে দুর্বল কার চেষ্টা করে। আর উদ্দীপকেও এ ঘটনার প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ভারতবর্ষে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত ক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর