উদ্দীপকের বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের কোন আত্মীয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের যে আত্মীয়ের সাদৃশ্য রয়েছে তিনি হলেন হাজি মুহাম্মদ মোহসিনের বোন মুন্নুজান। হাজি মুহাম্মদ মোহসিন পবিত্র হজব্রত পালনের জন্য মুসলমানদের পবিত্র স্থানগুলোতে গমন করেন। তিনি মক্কা, মদিনা, কুফা ও কারবালায় ভ্রমণ করেন। এসময়ের মধ্যে তার পিতামাতা পরলোক গমন করেন। তার একমাত্র বোন মুন্নুজানকে হুগলির দ্বিতীয় সামরিক কর্মকর্তা মির্জা সালাউদ্দিনের সাথে বিবাহ হয়। হাজি মুহাম্মদ মোহসিনের এ বোন ছিলেন নিঃসন্তান। তাই তিনি তার সমস্ত সম্পত্তি দেখাশুনার দায়িত্ব হাজি মুহাম্মদ মোহসিনের ওপর অর্পণ করেন। হাজি মুহাম্মদ মোহসিন তার পিতৃ সম্পত্তি ও বোন মুন্নুজানের সম্পত্তি দিয়ে বহুশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য অর্থ বিতরণ করেন এবং অনেক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হুগলির মহসিন কলেজ, খুলনার বি.এল, কলেজ অন্যতম। এছাড়াও হাজি মুহাম্মদ মোহসিন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাত্রবৃত্তি ও সেবামূলক কাজের জন্য তৎকালীন এক লক্ষ ছাপান্ন হাজার টাকা মূল্যের সম্পত্তি দিয়ে 'মোহসিন ট্রাস্ট' গঠন করেন। হাজি মুহাম্মদ মোহসিনের এসব কার্যাবলি থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের বোন মুন্নুজানের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের কোন আত্ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর