শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে হারুন মিয়ার কর্মকান্ডের আলোকে হাজি মুহাম্মদ মোহসিনের কৃতিত্ব মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে হারুন মিয়ার কর্মকান্ডের আলোকে হাজি মুহাম্মদ মোহসিনের কৃতিত্ব মূল্যায়নের প্রয়াস পাব। হাজি মুহাম্মদ মোহসিন প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী হয়েও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি পিছিয়ে পড়া দরিদ্র মুসলমানদের লেখাপড়া ও জনহিতকর কাজে তার অর্থ ব্যয় করার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। হাজি মুহাম্মদ মোহসিন নিজে শিক্ষিত হলেও তৎকালীন সময়ে গরিব মুসলিমরা ছিল অশিক্ষিত। এজন্য হাজি মুহাম্মদ মোহসিন গরিব মেধাবী মুসলিম ছাত্ররা যাতে আধুনিক শিক্ষালাভ করতে পারে সেজন্য কলকাতার তৎকালীন একলক্ষ ছাপান্ন হাজার টাকা মূল্যের সম্পত্তি দিয়ে 'মোহসিন ট্রাস্ট' গঠন করেন। এছাড়াও তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, খুলনায় বি.এল. কলেজ প্রতিষ্ঠা করেন এবং ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানের মাদ্রাসার উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। হাজি মুহাম্মদ মোহসিন এসব কার্যাবলি ছাড়াও বাংলার মুসলমান সমাজকে শিক্ষিত করার জন্য গরিব মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেন এবং এই বৃত্তির সুযোগ কাজে লাগিয়ে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়। এছাড়াও হাজি মুহাম্মদ মোহসিনের মৃত্যুর পর মোহসিন ফান্ডের টাকা দিয়ে জনগণে চিকিৎসার জন্য হুগলি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়াও হাজি মুহাম্মদ মোহসিন যেকোনো ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকের সাথে পালন করতেন। উদ্দীপকে হারুন মিয়ার কর্মকান্ডের যেসব বিষয় পরিলক্ষিত হয় তা হাজি মুহাম্মদ মোহসিনের কর্মকান্ডেও পরিলক্ষিত হয়েছে। তাই হাজি মুহাম্মদ মোহসিনের এ কৃতিত্ব তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে হারুন মিয়ার কর্মকান্ডের আলোকে হাজি মুহাম্মদ মোহসিনের কৃতিত…

উদ্দীপক

বাসির উদ্দিন মোল্লা অগাধ ধনসম্পত্তির মালিক ছিলেন। কিন্তু তিনি অপুত্রক হওয়ায় তার সমস্ত সম্পত্তি মৃত্যুর পূর্বে মেয়ের জামাই হারুন। মিয়াকে উইল করে দিয়ে যান। হারুন মিয়া চরাঞ্চলের একজন উচ্চশিক্ষিত মানুষ হলেও তার এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই হারুন মিয়া প্রাপ্ত অর্থ ব্যয়ে শ্বশুরের নামে একটি কলেজ, মায়ের নামে একটি মাদ্রাসা এবং নিজের নামে একটি স্কুল অত্র এলাকায় প্রতিষ্ঠা করেন। তিনি গরিব ও মেধাবী ছেলেমেয়েদের পড়াশুনার জন্য বৃত্তিরও ব্যবস্থা করেন। সকল বোর্ড ২০১৫

উত্তর

হাজি মুহাম্মদ মোহসিনের পুরুষরা পারস্যের অধিবাসী ছিলেন।

উত্তর

ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে ধর্মীয় কুসংস্কার শক্ত ভিত স্থাপন করেছিল। তখন বাংলার মুসলমানরা আধুনিক শিক্ষাদীক্ষার বিরোধী ছিল এবং পাশ্চাত্য ইংরেজি শিক্ষার প্রতি মুসলমানদের মধ্যে ধর্মীয় ঘৃণা জন্মেছিল। তখন মুসলমানেরা পাশ্চ্যতা বিভিন্ন বিষয়কে নিজেদের জন্য ধর্মীয়ভাবে হারাম মনে করার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও বিধর্মীদের শিক্ষা মনে করত। এ কারণে ঔপনিবেশিক যুগে মুসলিম সমাজ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে। যে কারণে ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কার প্রয়োজন হয়েছিল।

উত্তর

উদ্দীপকে বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের যে আত্মীয়ের সাদৃশ্য রয়েছে তিনি হলেন হাজি মুহাম্মদ মোহসিনের বোন মুন্নুজান। হাজি মুহাম্মদ মোহসিন পবিত্র হজব্রত পালনের জন্য মুসলমানদের পবিত্র স্থানগুলোতে গমন করেন। তিনি মক্কা, মদিনা, কুফা ও কারবালায় ভ্রমণ করেন। এসময়ের মধ্যে তার পিতামাতা পরলোক গমন করেন। তার একমাত্র বোন মুন্নুজানকে হুগলির দ্বিতীয় সামরিক কর্মকর্তা মির্জা সালাউদ্দিনের সাথে বিবাহ হয়। হাজি মুহাম্মদ মোহসিনের এ বোন ছিলেন নিঃসন্তান। তাই তিনি তার সমস্ত সম্পত্তি দেখাশুনার দায়িত্ব হাজি মুহাম্মদ মোহসিনের ওপর অর্পণ করেন। হাজি মুহাম্মদ মোহসিন তার পিতৃ সম্পত্তি ও বোন মুন্নুজানের সম্পত্তি দিয়ে বহুশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য অর্থ বিতরণ করেন এবং অনেক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হুগলির মহসিন কলেজ, খুলনার বি.এল, কলেজ অন্যতম। এছাড়াও হাজি মুহাম্মদ মোহসিন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাত্রবৃত্তি ও সেবামূলক কাজের জন্য তৎকালীন এক লক্ষ ছাপান্ন হাজার টাকা মূল্যের সম্পত্তি দিয়ে 'মোহসিন ট্রাস্ট' গঠন করেন। হাজি মুহাম্মদ মোহসিনের এসব কার্যাবলি থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বাসির উদ্দিন মোল্লার সাথে হাজি মুহাম্মদ মোহসিনের বোন মুন্নুজানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে হারুন মিয়ার কর্মকান্ডের আলোকে হাজি মুহাম্মদ মোহসিনের কৃতিত্ব মূল্যায়নের প্রয়াস পাব। হাজি মুহাম্মদ মোহসিন প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী হয়েও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি পিছিয়ে পড়া দরিদ্র মুসলমানদের লেখাপড়া ও জনহিতকর কাজে তার অর্থ ব্যয় করার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। হাজি মুহাম্মদ মোহসিন নিজে শিক্ষিত হলেও তৎকালীন সময়ে গরিব মুসলিমরা ছিল অশিক্ষিত। এজন্য হাজি মুহাম্মদ মোহসিন গরিব মেধাবী মুসলিম ছাত্ররা যাতে আধুনিক শিক্ষালাভ করতে পারে সেজন্য কলকাতার তৎকালীন একলক্ষ ছাপান্ন হাজার টাকা মূল্যের সম্পত্তি দিয়ে 'মোহসিন ট্রাস্ট' গঠন করেন। এছাড়াও তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, খুলনায় বি.এল. কলেজ প্রতিষ্ঠা করেন এবং ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানের মাদ্রাসার উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। হাজি মুহাম্মদ মোহসিন এসব কার্যাবলি ছাড়াও বাংলার মুসলমান সমাজকে শিক্ষিত করার জন্য গরিব মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেন এবং এই বৃত্তির সুযোগ কাজে লাগিয়ে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়। এছাড়াও হাজি মুহাম্মদ মোহসিনের মৃত্যুর পর মোহসিন ফান্ডের টাকা দিয়ে জনগণে চিকিৎসার জন্য হুগলি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়াও হাজি মুহাম্মদ মোহসিন যেকোনো ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকের সাথে পালন করতেন। উদ্দীপকে হারুন মিয়ার কর্মকান্ডের যেসব বিষয় পরিলক্ষিত হয় তা হাজি মুহাম্মদ মোহসিনের কর্মকান্ডেও পরিলক্ষিত হয়েছে। তাই হাজি মুহাম্মদ মোহসিনের এ কৃতিত্ব তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।