তুমি কি মনে কর উদ্দীপকের ন্যায় উক্ত শাসনব্যবস্থাও বাংলার অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের ন্যায় উক্ত শাসনব্যবস্থাও বাংলার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈতশাসনের নির্মম বলি হয়েছে এদেশের অর্থনৈতিক জীবন। রাজস্ব আদায়ের ব্যাপারে নায়েব সুবাদের উৎপীড়ন ও অত্যাচার এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। পলাশীর যুদ্ধের পর হতে দেশের সম্পদ কমতে থাকে, অথচ রাজস্বের হার প্রতিবছর বৃদ্ধি পেতে থাকে। আলীবর্দী খানের আমলে পূর্ণিয়া জেলার বার্ষিক রাজস্ব যেখানে চার লক্ষ টাকা ছিল সেখানে ১৭৬৯ সালে তা বৃদ্ধি পেয়ে ২৫ লক্ষ টাকায় উন্নীত হয়। দিনাজপুর জেলার রাজস্ব ১২ লক্ষ টাকা হতে বৃদ্ধি পেয়ে ১৭ লক্ষ টাকায় উন্নীত হয়। এভাবে জোর-জবরদস্তি রাজস্ব আদায় এবং অত্যাচার উৎপীড়ন বাংলার জনগণের চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে; দ্বিতীয়ত, দ্বৈত শাসনব্যবস্থার ফলে ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজ বণিকেরা দস্তকের ব্যাপক অপব্যবহার করলে প্রতিযোগিতায় দেশীয় বণিকরা পরাজিত হতে বাধ্য হয়। ফলে তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিতে থাকে; তৃতীয়ত, দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডের বেশি দামের রেশম বস্ত্র শিল্পকে বাংলার প্রতিযোগিতা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার বাংলায় কেনা সস্তা দামের মুর্শিদাবাদী রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে। এভাবে রেশম শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়; চতুর্থত, ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থার ফলে বাংলায় কুখ্যাত আমলদারি প্রথার উদ্ভব ঘটে। কোম্পানি নায়েবে নাযিম আমলদের মাধ্যমে রাজস্ব আদায় করত। আমিলরা আবার জেলার যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে স্বীকৃত হতো তাকে দায়িত্ব দিত। আমিলরা বিভিন্ন খাতে বাড়তি কর আদায় করত। এতে জনগণের অর্থনৈতিক জীবন চরমভাবে বিপর্যস্ত হয় এবং পঞ্চমত, দ্বৈত শাসনব্যবস্থার নেতিবাচক প্রভাব বাংলার তাত শিল্পের ওপরও পতিত হয়। কোম্পানির কর্মচারীদের গোমস্তা ও পেয়াদাদের নির্যাতনের ফলে বাংলার তাতিরা কোম্পানির কর্মচারীদের কাছে কম মূল্যে কাপড় বিক্রি করতে বাধ্য হয়। অত্যাচার ও নির্যাতনের কারণে ক্রমান্বয়ে তাত শিল্পও ধ্বংসপ্রাপ্ত হয়।'
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের ন্যায় উক্ত শাসনব্যবস্থাও বাংলার অর্থনীতিতে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর