উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতবর্ষের ঐতিহাসিক প্রস্তাব কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত একজন রাজনৈতিক নেতার দেওয়া প্রস্তাবের সাথে ভারতবর্ষের ঐতিহাসিক লাহোর প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ। ১৯৪০ সালে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র দাবি করেন। তার তত্ত্বের আলোকে ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের সম্মেলনে বাংলার নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন। এটিই ইতিহাসে লাহোর প্রস্তাব নামে খ্যাত। উদ্দীপকে এ প্রস্তাবের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত দেশটির শাসনক্ষমতায় অধিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে দেশটিকে শাসন-শোষণ করা সহজ হলেও এক পর্যায়ে দেশটির মানুষ স্বাধীনতা লাভের জন্য অদগ্রীব হয়ে ওঠে। এ প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দলের নেতা ধর্মের ওপর ভিত্তি করে এক ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের ভিত্তিতে দেশটি বিভক্ত হয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। উদ্দীপকের এ বর্ণনায় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের প্রতিফলন দেখা যায়। ভারতের প্রধান দুটি সম্প্রদায় হলো হিন্দু ও মুসলিম। তাদের মধ্যকার বিভাজনকে কাজে লাগিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার দীর্ঘদিন। এদেশ শাসন করে। একপর্যায়ে ভারতবাসী স্বরাজ লাভে আন্দোলন শুরু করে। এ আন্দোলনের এক পর্যায়ে হিন্দু ও মুসলমান নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। মুসলমানদের রাজনৈতিক দল মুসলিম লীগের বাঙালি নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' উত্থাপন করেন। এতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। উদ্দীপকের প্রস্তাবের মতো লাহোর প্রস্তাবও পরবর্তী সময়ে সংশোধন করা হয়। সংশোধিত প্রস্তাবের আলোকে ১৯৪৭ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রস্তাবের সাথে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতবর্ষের ঐতিহাসিক প্রস্তাব কোনটি? ব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর