উদ্দীপকের সাথে ঊনবিংশ শতকের দ্বিতীয়ভাগে ভারতবর্ষের কোন ঘটনার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ঊনবিংশ শতকের দ্বিতীয়ভাগে ভারতবর্ষে সংঘটিত সিপাহি বিদ্রোহের সামঞ্জস্য রয়েছে। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকরা ছলে-বলে-কৌশলে ভারতীয় রাজন্যবর্গের রাজ্য শাসনের ব্যাপারে হস্তক্ষেপ শুরু করে। তাদের অপশাসনের বিরুদ্ধে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়। তবে নানা কারণে এ বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন দেখা যায়। উদ্দীপকে এমন একটি দেশের 'কথা বলা হয়েছে যেখানে দীর্ঘমেয়াদি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে ঐ দেশে সংঘটিত বিভিন্ন আন্দোলনের এক পর্যায়ে সারাদেশব্যাপী ব্যাপক গণঅসন্তোষ দেখা দেয়। একইভাবে ১৭৫৭ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশে ফকির- সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বিদ্রোহ, ইঙ্গ-মারাঠা যুদ্ধসহ অনেক আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়। এগুলোর মধ্যে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল সবচেয়ে ব্যাপক। ঐ সময় ভারতের সেনাবাহিনীতে নতুন প্রচলিত এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু এবং শুকুরের চর্বি ব্যবহারের গুজবকে কেন্দ্র করে এই বিদ্রোহ শুরু হয়েছিল। ভারতের মোট জনসংখ্যার একটি বড় অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের ফলে সৃষ্ট ক্ষোভের কারণে বিদ্রোহে যোগ দেয়। ফলে এই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। তবে ইংরেজদের উন্নত অস্ত্র এবং বিদ্রোহীদের সুযোগ্য কেন্দ্রীয় নেতৃত্বের অভাবে উদ্দীপকের গণঅসন্তোষের মতো সিপাহি বিদ্রোহও ব্যর্থ হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে সিপাহি বিদ্রোহের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ঊনবিংশ শতকের দ্বিতীয়ভাগে ভারতবর্ষের কোন ঘটনার সামঞ্…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর