শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর: নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক শাসন থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উক্ত ঘটনা অর্থাৎ সিপাহি বিদ্রোহ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। এর ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়। ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। রানির প্রতিনিধি হিসেবে ভারতের গভর্নর জেনারেলকে 'ভাইসরয়' নামে অভিহিত করা হয়। ১৮৫৮ সালের ১ নভেম্বর মহারানির ঘোষণাবলে ভারতবর্ষে ব্রিটিশদের রাজ্য বিস্তার নীতি পরিত্যক্ত হয়। রানির ঘোষণায় দেশীয় রাজন্যবর্গের সাথে স্বাক্ষরিত চুক্তি রক্ষা, দত্তক পুত্র গ্রহণের স্বীকৃতি, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং যোগ্যতা অনুসারে ভারতীয়দের সরকারি চাকরিতে নিযুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া কুখ্যাত স্বত্ববিলোপ নীতি চিরতরে রহিত করা হয়। উদ্দীপকে বর্ণিত দেশটিতে সংঘটিত গণঅসন্তোষ ব্যর্থ হলেও পরবর্তী সময়ে সেখানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয় এবং ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ভারতেও সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় এখানে কোম্পানি আমলের তুলনায় দ্রুত গতিতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এর প্রভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ হয়। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ১৮৮৫ সালে সর্বভারতীয় রাজনৈতিক দল 'জাতীয় কংগ্রেস' এবং ১৯০৫ সালে মুসলমানদের রাজনৈতিক দল 'মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়। এ দুটি রাজনৈতিক দলের আন্দোলন-সংগ্রামের ফলেই ১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পরিশেষে বলা যায়, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ পরবর্তী সময়ে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ এবং রাজনৈতিক দলের উদ্ভব হয়। এসব দলের তৎপরতায় ভারত স্বাধীনতা লাভ করে। সুতরাং, ভারতবর্ষের ইতিহাসে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

দেশটি দীর্ঘ ঔপনিবেশিক শাসনে নিপতিত হয়। উক্ত শাসন থেকে মুক্ত হওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বহু আন্দোলন সংঘটিত হয়। এক পর্যায়ে একই সময়ে সারাদেশব্যাপী ব্যাপক গণঅসন্তোষ দেখা দেয়। কেন্দ্রীয় নেতৃত্বের বিচক্ষণতার অভাবে ও ঔপনিবেশিক শক্তির উন্নত অস্ত্র বলে এ আন্দোলন কঠোর হস্তে দমন করা হয়। উক্ত গণ- অসন্তোষ ব্যর্থ হলেও ঔপনিবেশিক শক্তির ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। দেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। নতুন রাজনৈতিক শক্তির উন্মেষ ঘটে, যা ঔপনিবেশিক শাসন থেকে জনগণের মুক্তির পথ প্রশস্ত করে।

Combined · 2018

উত্তর

ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত।

উত্তর

নবাব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য ছিল বাংলার মুসলমানদের ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে অধিকার সচেতন করা। বাংলার মুসলিম সমাজের জাগরণে যেসব মনীষী অবদান রেখেছেন নবাব আবদুল লতিফ তাদের অন্যতম। তিনি লক্ষ করেন ব্রিটিশ শাসনাধীন ভারতে ইংরেজি শিক্ষার প্রতি অনীহার কারণে মুসলমানরা রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই মুসলমানদের ইংরেজি তথা আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে নবাব আবদুল লতিফ 'মোহামেডান লিটারারি সোসাইটি' প্রতিষ্ঠা, কলকাতা মাদ্রাসায় এ্যাংলো-ফারসি বিভাগ চালুসহ নানা উদ্যোগ গ্রহণ করেন। তার এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো মুসলিম সমাজে আধুনিক ধ্যান-ধারণা প্রসারের মাধ্যমে মুসলমানদের আত্মসচেতন করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ঊনবিংশ শতকের দ্বিতীয়ভাগে ভারতবর্ষে সংঘটিত সিপাহি বিদ্রোহের সামঞ্জস্য রয়েছে। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকরা ছলে-বলে-কৌশলে ভারতীয় রাজন্যবর্গের রাজ্য শাসনের ব্যাপারে হস্তক্ষেপ শুরু করে। তাদের অপশাসনের বিরুদ্ধে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়। তবে নানা কারণে এ বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন দেখা যায়। উদ্দীপকে এমন একটি দেশের 'কথা বলা হয়েছে যেখানে দীর্ঘমেয়াদি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে ঐ দেশে সংঘটিত বিভিন্ন আন্দোলনের এক পর্যায়ে সারাদেশব্যাপী ব্যাপক গণঅসন্তোষ দেখা দেয়। একইভাবে ১৭৫৭ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশে ফকির- সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বিদ্রোহ, ইঙ্গ-মারাঠা যুদ্ধসহ অনেক আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়। এগুলোর মধ্যে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল সবচেয়ে ব্যাপক। ঐ সময় ভারতের সেনাবাহিনীতে নতুন প্রচলিত এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু এবং শুকুরের চর্বি ব্যবহারের গুজবকে কেন্দ্র করে এই বিদ্রোহ শুরু হয়েছিল। ভারতের মোট জনসংখ্যার একটি বড় অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের ফলে সৃষ্ট ক্ষোভের কারণে বিদ্রোহে যোগ দেয়। ফলে এই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। তবে ইংরেজদের উন্নত অস্ত্র এবং বিদ্রোহীদের সুযোগ্য কেন্দ্রীয় নেতৃত্বের অভাবে উদ্দীপকের গণঅসন্তোষের মতো সিপাহি বিদ্রোহও ব্যর্থ হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে সিপাহি বিদ্রোহের মিল রয়েছে।

উত্তর

নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক শাসন থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উক্ত ঘটনা অর্থাৎ সিপাহি বিদ্রোহ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। এর ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়। ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। রানির প্রতিনিধি হিসেবে ভারতের গভর্নর জেনারেলকে 'ভাইসরয়' নামে অভিহিত করা হয়। ১৮৫৮ সালের ১ নভেম্বর মহারানির ঘোষণাবলে ভারতবর্ষে ব্রিটিশদের রাজ্য বিস্তার নীতি পরিত্যক্ত হয়। রানির ঘোষণায় দেশীয় রাজন্যবর্গের সাথে স্বাক্ষরিত চুক্তি রক্ষা, দত্তক পুত্র গ্রহণের স্বীকৃতি, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং যোগ্যতা অনুসারে ভারতীয়দের সরকারি চাকরিতে নিযুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া কুখ্যাত স্বত্ববিলোপ নীতি চিরতরে রহিত করা হয়। উদ্দীপকে বর্ণিত দেশটিতে সংঘটিত গণঅসন্তোষ ব্যর্থ হলেও পরবর্তী সময়ে সেখানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয় এবং ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ভারতেও সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় এখানে কোম্পানি আমলের তুলনায় দ্রুত গতিতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এর প্রভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ হয়। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ১৮৮৫ সালে সর্বভারতীয় রাজনৈতিক দল 'জাতীয় কংগ্রেস' এবং ১৯০৫ সালে মুসলমানদের রাজনৈতিক দল 'মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়। এ দুটি রাজনৈতিক দলের আন্দোলন-সংগ্রামের ফলেই ১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পরিশেষে বলা যায়, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ পরবর্তী সময়ে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ এবং রাজনৈতিক দলের উদ্ভব হয়। এসব দলের তৎপরতায় ভারত স্বাধীনতা লাভ করে। সুতরাং, ভারতবর্ষের ইতিহাসে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।