উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে কোন ধর্মসংস্কার আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে হাজি শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংস্কার আন্দোলনগুলোর মধ্যে ফরায়েজি আন্দোলন ছিল অন্যতম। ইসলামের নানা অনৈসলামিক রীতিনীতি বন্ধকরণ এবং মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধনের উদ্দেশ্যে হাজি শরীয়তউল্লাহ আন্দোলন গড়ে তোলেন। তিনি মুসলমানদের কুসংস্কার ও নীতিবর্জিত কার্যকলাপ বন্ধের জন্য এ আন্দোলনের সূচনা করেন। উদ্দীপকের হারুন সাহেবের কর্মকাণ্ডেও এ আন্দোলনের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের হারুন সাহেব সৌদি আরব থেকে দেশে ফিরে এসে দেশের জনগণের মধ্য থেকে নানা কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দূরীকরণের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলেন। একইভাবে হাজি শরীয়তউল্লাহ তৎকালীন মুসলমানদের মধ্যে বিদ্যমান কবরপূজা, পিরপূজা, উরস, মানতের মতো নানা ধর্মীয় কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। এছাড়াও তিনি লক্ষ করেন যে, নতুন সৃষ্ট জমিদার শ্রেণি কর্তৃক মুসলমানগণ নির্যাতনের শিকার হন। হিন্দুদের পূজায় ও জমিদার সন্তানদের বিদেশে শিক্ষালাভের জন্য মুসলমানদের চাঁদা দিতে হতো। এমনকি মুসলমানদের দাড়ি রাখার ওপর কর ধার্য করা হয়। এসব দেখে তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সংগঠিত করেন, যা ফরায়েজি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের হারুন সাহেবের ধর্মীয় আন্দোলনে বাংলার ফরায়েজি আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে কোন ধর্মসংস্কার আন্দোলন…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর