শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকের ধর্মসংস্কার আন্দোলনের মতো উক্ত আন্দোলনও তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের সংস্কার আন্দোলনের মতো উক্ত আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলন ও তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল- উক্তিটি যথার্থ। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, হারুন সাহেব নিজ দেশের মুসলমানদের অনৈসলামিক কর্মকান্ড দেখে মর্মাহত হন। তিনি বিপথগামী মুসলমানদের ইসলামের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন। এর ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে। অনুরূপভাবে হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের ফলেও তৎকালীন মুসলিম সমাজে অনেক পরিবর্তন সাধিত হয়। হাজি শরীয়তুল্লাহ ছিলেন একাধারে ধর্মীয় নেতা, সমাজসংস্কারক, রাজনৈতিক নেতা এবং সর্বোপরি ইংরেজ শাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি লক্ষ করেন যে, বাংলার মুসলমান সমাজ নানাবিধ কুসংস্কার ও অনৈসলামিক রীতি-নীতিতে আচ্ছন্ন। তাছাড়া জমিদার ও নীলকরদের অত্যাচারেও মুসলমানদের জীবন ছিল দুর্বিষহ। এ পরিস্থিতিতে শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের ফলে তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন আসে। তার এ আন্দোলনের মাধ্যমে সমাজের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়। এ আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যকার নানা অনৈসলামিক কর্মকাণ্ড ও কুসংস্কার দূরীভূত হয়। এ আন্দোলনের মাধ্যমে ফরায়েজিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরিত হয় এবং সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাছাড়া মুসলিম সমাজে পঞ্চায়েতি ব্যবস্থার প্রচলন ঘটে। এ আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কেও সচেতন হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পূর্ব বাংলার জনগণ যখন কুসংস্কার এবং ইংরেজ শাসনের পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থায় নিমজ্জিত, ঠিক সেই ক্রান্তিকালে হাজি শরিয়তউল্লাহ গড়ে তোলেন ফরায়েজি আন্দোলন। এটি তৎকালীন সময়ে সমাজ থেকে কুসংস্কার দূর করে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'উদ্দীপকের ধর্মসংস্কার আন্দোলনের মতো উক্ত আন্দোলনও তৎকালীন সমাজে ব্…

উদ্দীপক

পবিত্র হজ পালনের জন্য জনাব হারুন সাহেব সৌদিক আরব গমন করেন। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সেদেশের মানুষের ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দীর্ঘদিন সেদেশে অবস্তান করে তিনি নিজ দেশে ফিরে আসেন। স্বদেশে ফিরে এসে দেখেন, মানুষ নানাবিধ ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারে লিপ্ত। এক শ্রেণির মানুষ মাজারে গিয়ে মানত করছে, সেজদা করছে, পিরের মুরিদ হয়ে পরস্পর হানাহানিতে লিপ্ত আছে। এহেন অনৈসলামিক কর্মকাণ্ড তাকে মর্মাহত করে। তিনি ঐ সকল বিপদগামী মুসলমানদের ইসলামের মূলধারায় ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন। এর ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে।

Comilla · 2017

উত্তর

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে গঠিত হয়।

উত্তর

১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করে, তা-ই 'দ্বৈত শাসন' নামে পরিচিত। দ্বৈত শাসন হলো দুইজনের শাসন। এ ব্যবস্থায় বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের ওপর। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি-জমার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। লর্ড ক্লাইভের বাংলা শাসনের এ অভিনব নীতিই 'দ্বৈত শাসন' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে হাজি শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংস্কার আন্দোলনগুলোর মধ্যে ফরায়েজি আন্দোলন ছিল অন্যতম। ইসলামের নানা অনৈসলামিক রীতিনীতি বন্ধকরণ এবং মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধনের উদ্দেশ্যে হাজি শরীয়তউল্লাহ আন্দোলন গড়ে তোলেন। তিনি মুসলমানদের কুসংস্কার ও নীতিবর্জিত কার্যকলাপ বন্ধের জন্য এ আন্দোলনের সূচনা করেন। উদ্দীপকের হারুন সাহেবের কর্মকাণ্ডেও এ আন্দোলনের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের হারুন সাহেব সৌদি আরব থেকে দেশে ফিরে এসে দেশের জনগণের মধ্য থেকে নানা কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দূরীকরণের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলেন। একইভাবে হাজি শরীয়তউল্লাহ তৎকালীন মুসলমানদের মধ্যে বিদ্যমান কবরপূজা, পিরপূজা, উরস, মানতের মতো নানা ধর্মীয় কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। এছাড়াও তিনি লক্ষ করেন যে, নতুন সৃষ্ট জমিদার শ্রেণি কর্তৃক মুসলমানগণ নির্যাতনের শিকার হন। হিন্দুদের পূজায় ও জমিদার সন্তানদের বিদেশে শিক্ষালাভের জন্য মুসলমানদের চাঁদা দিতে হতো। এমনকি মুসলমানদের দাড়ি রাখার ওপর কর ধার্য করা হয়। এসব দেখে তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সংগঠিত করেন, যা ফরায়েজি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের হারুন সাহেবের ধর্মীয় আন্দোলনে বাংলার ফরায়েজি আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের সংস্কার আন্দোলনের মতো উক্ত আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলন ও তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল- উক্তিটি যথার্থ। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, হারুন সাহেব নিজ দেশের মুসলমানদের অনৈসলামিক কর্মকান্ড দেখে মর্মাহত হন। তিনি বিপথগামী মুসলমানদের ইসলামের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন। এর ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে। অনুরূপভাবে হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের ফলেও তৎকালীন মুসলিম সমাজে অনেক পরিবর্তন সাধিত হয়। হাজি শরীয়তুল্লাহ ছিলেন একাধারে ধর্মীয় নেতা, সমাজসংস্কারক, রাজনৈতিক নেতা এবং সর্বোপরি ইংরেজ শাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি লক্ষ করেন যে, বাংলার মুসলমান সমাজ নানাবিধ কুসংস্কার ও অনৈসলামিক রীতি-নীতিতে আচ্ছন্ন। তাছাড়া জমিদার ও নীলকরদের অত্যাচারেও মুসলমানদের জীবন ছিল দুর্বিষহ। এ পরিস্থিতিতে শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের ফলে তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন আসে। তার এ আন্দোলনের মাধ্যমে সমাজের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়। এ আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যকার নানা অনৈসলামিক কর্মকাণ্ড ও কুসংস্কার দূরীভূত হয়। এ আন্দোলনের মাধ্যমে ফরায়েজিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরিত হয় এবং সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাছাড়া মুসলিম সমাজে পঞ্চায়েতি ব্যবস্থার প্রচলন ঘটে। এ আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কেও সচেতন হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পূর্ব বাংলার জনগণ যখন কুসংস্কার এবং ইংরেজ শাসনের পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থায় নিমজ্জিত, ঠিক সেই ক্রান্তিকালে হাজি শরিয়তউল্লাহ গড়ে তোলেন ফরায়েজি আন্দোলন। এটি তৎকালীন সময়ে সমাজ থেকে কুসংস্কার দূর করে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।