শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের বঙ্গভঙ্গ ঘটনার কথা মনে করিয়ে দেয়। লর্ড কার্জনের শাসনকালে বঙ্গভঙ্গ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। বঙ্গ প্রদেশটি বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে ছিল; কিন্তু পর্যায়ক্রমে এ সুবিশাল ভূভাগ পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়ে। লর্ড কার্জন ১৯০৫ সালে শাসনব্যবস্থার সুবিধা এবং উন্নতিকল্পে এ বিশাল বঙ্গ দেশকে দুভাগে বিভক্ত করে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে একটি প্রদেশ গঠিত হয়। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা। অপরদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়। এ প্রদেশের রাজধানী হয় ঢাকায়। সারাদেশে হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। মুসলমান নেতৃবৃন্দ সরকারকে স্বাগত জানালেও বঙ্গভঙ্গ দ্বারা হিন্দুদের স্বার্থহানি ঘটেছে মনে করে হিন্দুরা ঘোরতর আন্দোলন শুরু করে। যার ফলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত হয়। তেমনি আমরা উদ্দীপকটিতে লক্ষ করি, ময়মনসিংহ জেলাটি আয়তনে বিশাল ও এর জনসংখ্যা অত্যধিক। ফলে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক দিতিন্ন কাজে এটি ভেঙে দুটি জেলা করার দাবি ওঠে। সরকার ন্যায্য দাবি মনে করে এটি ভেঙে দুটি জেলা ঘোষণা করেন। কিন্তু একশ্রেণির মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অখন্ডতার দাবির পক্ষে জোরালো আবেদন করে। যার ফলে সরকার আবার দুটি জেলাকে একটি জেলায় পরিণত করে। এতে অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষ ক্ষতির মুখে পতিত হয়। অতএব উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গভঙ্গ ঘটনার কথা মনে করিয়ে দেয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ…

উদ্দীপক

ময়মনসিংহ জেলাটি আয়তনে বিশাল এবং এর জনসংখ্যা অনেক। যার ফলশ্রুতিতে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কাজে এটি ভেঙে দুটি জেলা করার দাবি ওঠে। সরকার ন্যায্য দাবি মনে করে জেলাটিকে দুই ভাগে ভাগ করে দুটি জেলা ঘোষণা করে। কিন্তু একশ্রেণির মানুষ নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য অখণ্ডতার দাবির পক্ষে জোরালো আবেদন করে। সরকার বাধ্য হয়ে পুনরায় দুই জেলাকে একটি জেলায় পরিণত হরে। যার ফলে অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষ স্থায়ী ক্ষতির মুখে পতিত হয়।

উত্তর

দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।

উত্তর

হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২৩ সালে যে চুক্তি সম্পাদিত হয় তাই বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। মূলত খিলাফত ও অসহযোগ আন্দোলনের ফলে ভারতবর্ষে হিন্দু-মুসলিম ঐক্য চিরতরে বিনষ্ট হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা মাথাচাড়া দিয়ে ওঠে। দিল্লি, এলাহাবাদ ও নাগপুরসহ বিভিন্ন স্থানে এ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বরাজ পার্টির উদার ও অসাম্প্রদায়িক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও সোহরাওয়ার্দীর উদ্যোগে ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের বঙ্গভঙ্গ ঘটনার কথা মনে করিয়ে দেয়। লর্ড কার্জনের শাসনকালে বঙ্গভঙ্গ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। বঙ্গ প্রদেশটি বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে ছিল; কিন্তু পর্যায়ক্রমে এ সুবিশাল ভূভাগ পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়ে। লর্ড কার্জন ১৯০৫ সালে শাসনব্যবস্থার সুবিধা এবং উন্নতিকল্পে এ বিশাল বঙ্গ দেশকে দুভাগে বিভক্ত করে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে একটি প্রদেশ গঠিত হয়। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা। অপরদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়। এ প্রদেশের রাজধানী হয় ঢাকায়। সারাদেশে হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। মুসলমান নেতৃবৃন্দ সরকারকে স্বাগত জানালেও বঙ্গভঙ্গ দ্বারা হিন্দুদের স্বার্থহানি ঘটেছে মনে করে হিন্দুরা ঘোরতর আন্দোলন শুরু করে। যার ফলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত হয়। তেমনি আমরা উদ্দীপকটিতে লক্ষ করি, ময়মনসিংহ জেলাটি আয়তনে বিশাল ও এর জনসংখ্যা অত্যধিক। ফলে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক দিতিন্ন কাজে এটি ভেঙে দুটি জেলা করার দাবি ওঠে। সরকার ন্যায্য দাবি মনে করে এটি ভেঙে দুটি জেলা ঘোষণা করেন। কিন্তু একশ্রেণির মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অখন্ডতার দাবির পক্ষে জোরালো আবেদন করে। যার ফলে সরকার আবার দুটি জেলাকে একটি জেলায় পরিণত করে। এতে অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষ ক্ষতির মুখে পতিত হয়। অতএব উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গভঙ্গ ঘটনার কথা মনে করিয়ে দেয়।

উত্তর

বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বঙ্গভঙ্গ। এর ফলে পূর্ব বাংলার মুসলমানরা লাভবান হয়। আবার রদের ফলে পূর্ব বাংলার জনগণের অপরিমেয় ক্ষতি সাধিত হয়। বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে বঙ্গভঙ্গ একটি উল্লেখযোগ্য ঘটনা। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার্থে বঙ্গভঙ্গ ঘোষণা করে। বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা লাভবান হয়। বঙ্গভঙ্গ পরিকল্পনাটি কার্যকর করায় পূর্ব বাংলার মুসলমানরা খুশি হয়। রাজধানী ঢাকায় হওয়াতে তাদের আর বিভিন্ন কাজে কলকাতা যেতে হবে না। কিন্তু হিন্দুরা নিজেদের স্বার্থহানি ঘটেছে মনে করে সারাদেশ তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রহিত করতে বাধ্য হয়। এতে মুসলমানরা ক্ষতির মুখে পতিত হয়। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানদের জীবনে কল্যাণ ও আনন্দের বন্যা প্রবাহিত হয়। ঢাকায় রাজধানী স্থাপিত হওয়ায় এখানে হাইকোর্ট, আইন পরিষদ ভবন, সচিবালয় এবং আরও অনেক সুরম্য প্রাসাদ তৈরি হয়। তাই বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানগণ লাভবান হয়। আবার এটি রদের ফলে পূর্ব বাংলার মুসলমানদের অপরিমেয় ক্ষতি সাধিত হয়- তাই প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।