উদ্দীপকের সাথে বাংলার ঔপনিবেশিক শাসনামলে কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে বাংলার ঔপনিবেশিক শাসনামলের বঙ্গভঙ্গ ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন বঙ্গ প্রেসিডেন্সিকে ভাগ করে দুটি নতুন প্রদেশ গঠন করেন। লর্ড কার্জনের সময় বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল প্রায় ১,৭৯,০০০ বর্গমাইল এবং লোকসংখ্যা ছিল প্রায় ৭৯ লক্ষ। এত বড় প্রদেশে একজন মাত্র গভর্নর দ্বারা পরিচালনা সম্ভব ছিল না। তাই প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কারণে এটা বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ 'পরিকল্পনা কার্যকর করা হয়। এ পরিকল্পনা অনুসারে বাংলাকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ এবং আসাম নিয়ে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ প্রতিষ্ঠা করা হয়। ঢাকাকে নতুন প্রদেশের রাজধানী করা হয় এবং এর শাসনভার অর্পণ করা হয় স্যার ব্যামফিল্ড ফুলার নামে একজন লেফটেন্যান্ট গভর্নরের ওপর। কলকাতাকে রাজধানী করে অবিভক্ত বাংলার অন্যান্য অংশ নিয়ে 'বঙ্গ প্রদেশ' প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সমাজ ও কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র ও নেতিবাচক। উচ্চ ও মধ্যবিত্ত হিন্দুরা নিজেদের অর্থনৈতিক ও পেশাগত স্বার্থে এর বিরুদ্ধে সরকারের নিকট শত শত প্রতিবাদপত্র প্রেরণ করে এবং নিজেদের পক্ষে হাজার হাজার সভা করে। বঙ্গভঙ্গের উদ্যোক্তা লর্ড কার্জনের সমালোচনা করে এবং এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে কংগ্রেস একে রদ করার জন্য প্রবল আন্দোলন সংঘটিত করে। এ অবস্থা দেখে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে এবং বিক্ষোভ ও হত্যাযজ্ঞের মুখে নতি স্বীকার করে ১৯১১ সালে এটি রদ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে বাংলার ঔপনিবেশিক শাসনামলে কোন ঘটনার মিল খুঁজে পাওয়া …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর