শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর নাইজারবাসীর মতো পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের লোকেরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? যৌক্তিক মত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি নাইজারবাসীর মতো পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের লোকেরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়। গণন্ত্রকে উপেক্ষা করে স্বৈরতন্ত্র ও সামরিকতন্ত্রের মাধ্যমে তারা দেশ শাসন করতে থাকে। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর দমন-নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের শোষণের মাত্রা ছিল ভয়াবহ। ফলে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে সহজেই সকল অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ব্যয় ছিল যথাক্রমে ১১৩ কোটি ও ৫০০ কোটি রুপি, দ্বিতীয়টিতে বরাদ্দ ছিল ৯৫০ কোটি রুপি পূর্ব পাকিস্তানের জন্য এবং ১৩৫০ কোটি রুপি পশ্চিম পাকিস্তানের জন্য। তৃতীয়টিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ৩৬% ও ৬৩%। মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিল ৫৪.৭%। অথচ রপ্তানি আয় বেশি করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয় ছিল মাত্র ৩১.১%, যা শিল্পকারখানার বেশিরভাগই গড়ে তোলা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তাই বলা যায়, পশ্চিম পাকিস্তানি শাসকদের দ্বারা পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

তুমি কি মনে কর নাইজারবাসীর মতো পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের লোক…

উদ্দীপক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফরাসি কোম্পানি ১৮৩০ এর দশক ঔপনিবেশিক শাসনের গোড়াপত্তন করে। ফরাসি কোম্পানির শাসনে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ভঙ্গুরতার সৃষ্টি হয়েছিল। এমনকি দেশটির মারাদি, আগাদেজ ও দোসো প্রদেশে কোম্পানি একচ্ছত্র রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করলেও ঐ কোম্পানির কোনো প্রশাসনিক দায়িত্ব ছিল না। একপর্যায়ে দেশটির রাজনৈতিক ক্ষমতাও ফরাসি কোম্পানির হাতে চলে যায়। এসব কারণে নাইজারবাসী অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল

উত্তর

হাজি শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের সূচনা করেছিলেন।

উত্তর

মৌলিক গণতন্ত্র হচ্ছে সামরিক শাসক আইয়ুব খান প্রবর্তিত একটি অভিনব নির্বাচন পদ্ধতি। ১৯৫৯ সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন। মৌলিক গণতন্ত্রে চারটি স্তর ছিল। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ (গ্রাম) এবং টাউন ও ইউনিয়ন রুমিটি (শহরে); ২. থানা পরিষদ (পূর্ব বাংলায়) ও তহসিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে); ৩. জেলা পরিষদ এবং ৪. বিভাগীয় পরিষদ। মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে ৪০,০০০ করে মোট ৮০,০০০ মৌলিক গণতন্ত্রী নিয়ে দেশের নির্বাচকমন্ডলী গঠিত হয়। এরাই প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করত। এই মৌলিক গণতন্ত্রীদের আস্থাভোটে আইয়ুব খান ১৯৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈতশাসনের মিল লক্ষ করা যায়। ১৭৬৪ সালে বাংলার নবাব মীর কাশিম ও অয্যেধ্যার নবাব সুজাউদ্দৌলা বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হন। ইংরেজ গভর্নর বাংলার এ দুর্বলতার সুযোগ নিয়ে বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা কেড়ে নেন। বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অযোধ্যার নবাবের নিকট থেকে এলাহাবাদ ও কারা জেলা দুটি কেড়ে নেন এবং নগদ ৫০ লক্ষ টাকা আদায় করেন। এছাড়া দেওয়ানি সংক্রান্ত দুটি চুত্তি করেন। একটি মুঘল সম্রাট ফররুখশিয়ারের সাথে অন্যটি বাংলার নবাব নাজিমউদ্দৌলার সাথে। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের জন্য ইংরেজরা বাৎসরিক ২৬ লক্ষ টাকা মুঘল সম্রাটকে দেবে। আরেকটি চুক্তি করা হয় বাংলার নবাবের সাথে। ইংরেজরা নবাবের সাথে চুক্তি করে, নবাব ইংরেজদের বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা দেবে। বিনিময়ে ইংরেজরা নবাধকে বাৎসরিক ৫৩ লক্ষ টাকা দেবে। এভাবে বাংলার শাসনব্যবস্থা দুজন ব্যক্তির হাতে ন্যস্ত হয়। দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা থাকে ইংরেজদের হাতে এবং ফৌজদারি অর্থাৎ দৈনন্দিন প্রশাসনিক কাজ থাকে নবাবের হাতে। বাংলার এ অভিনব শাসন পদ্ধতি ইতিহাসে দ্বৈতশাসন নামে পরিচিত। দ্বৈতশাসনের ফলে সকল অর্থনৈতিক ক্ষমতা থাকে ইংরেজদের হাতে। এছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। অন্যদিকে নবাবের প্রশাসনিক কাজ চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হলেও তার হাতে কোনো অর্থ ছিল না। ফলে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারতেন না। এ কারণে বাংলার উন্নয়নমূলক কর্মকান্ড বাধাগ্রস্ত হয়। উপরন্তু ১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলেও ইংরেজরা অধিকহারে রাজস্ব আদায় করতে থাকে। ফলে দুর্ভিক্ষ প্রকট আকার ধারণ করে। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়। এ দুর্ভিক্ষে বাংলার অংশ মানুষ মারা যায়। পরিশেষে বলা যায়, দ্বৈতশাসনের ফলে বাংলার অর্থনীতি ভেঙে পড়েছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি নাইজারবাসীর মতো পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের লোকেরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়। গণন্ত্রকে উপেক্ষা করে স্বৈরতন্ত্র ও সামরিকতন্ত্রের মাধ্যমে তারা দেশ শাসন করতে থাকে। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর দমন-নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের শোষণের মাত্রা ছিল ভয়াবহ। ফলে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে সহজেই সকল অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ব্যয় ছিল যথাক্রমে ১১৩ কোটি ও ৫০০ কোটি রুপি, দ্বিতীয়টিতে বরাদ্দ ছিল ৯৫০ কোটি রুপি পূর্ব পাকিস্তানের জন্য এবং ১৩৫০ কোটি রুপি পশ্চিম পাকিস্তানের জন্য। তৃতীয়টিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ৩৬% ও ৬৩%। মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিল ৫৪.৭%। অথচ রপ্তানি আয় বেশি করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয় ছিল মাত্র ৩১.১%, যা শিল্পকারখানার বেশিরভাগই গড়ে তোলা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তাই বলা যায়, পশ্চিম পাকিস্তানি শাসকদের দ্বারা পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর নাইজারবাসীর মতো পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের লোক… | Prosthuti