জনাব 'ক'-এর সাথে ইতিহাসে কার চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' এর সাথে বাংলার ইতিহাসে মীর জাফরের চরিত্রের মিল রয়েছে। বিশ্বাসঘাতক মীর জাফর ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। ইংরেজরা বাংলায় শাসন প্রতিষ্ঠার সুযোগ খুঁজছিল এবং একসময় তা পেয়েও যায়। ১৭৫৬ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন পূর্ববর্তী নবাব আলীবর্দী খানের ছোট মেয়ে আমেনার সন্তান। কিন্তু সিরাজউদ্দৌলার সিংহাসনে বসাকে তার অন্যান্য আত্মীয়স্বজন বিশেষ করে তার খালা ঘসেটি বেগম মেনে নেননি। তিনি চেয়েছিলেন তার ছেলে শওকত জং নবাব যোক। আর এ কাজ করার জন্য তিনি ইংরেজদের শরণাপন্ন হন। ইংরেজরা একে মোক্ষম সুযোগ মনে করে। যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য তারা ষড়যন্ত্রের আশ্রয় নেয়। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরকে তাদের পক্ষে নেওয়ার জন্য প্রলোভন দেখায়। মীর জাফর নিজের স্বার্থের জন্য বাংলার স্বার্থকে বিসর্জন দেয়। তিনি ইংরেজদের সহযোগিতার আশ্বাস দেন। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ ও নবাবের বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধলে মীর জাফর ও তার অনুগত সৈন্য যুদ্ধ করা থেকে বিরত থাকে। তারপরও নবাবের জয় যখন অবশ্যম্ভাবী তখন মীর জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন। নবাব মীর জাফরের দূরভিসন্ধি বুঝতে না পেরে যুদ্ধ বন্ধের ঘোষণা। দেন। ফলে যুদ্ধ বন্ধ করে নবাবের বাহিনী বিশ্রাম নিচ্ছিল। এমন সময় বিশ্বাসঘাতক মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ বাহিনী নবাবের সৈন্যদের ওপর আক্রমণ চালায়। ফলে নবাবের অপ্রস্তুত সৈন্যদের পরাজয় ঘটে। নবাব যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেন। কিন্তু পথিমধ্যে তিনি বন্দী হন এবং তাকে হত্যা করা হয়। এভাবে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার পরাজয় ঘটে এবং ইংরেজরা বাংলা দখল করে। পরিশেষে বলা যায়, মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা বাংলা দখল করতে সক্ষম হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জনাব 'ক'-এর সাথে ইতিহাসে কার চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর