উক্ত আন্দোলন কীভাবে সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন। এনেছিল তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলন সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছিল। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। হাজি শরীয়ত উল্লার ফরায়েজি আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তার আন্দোলন মূলত ধর্ম ও সমাজ সংস্কারের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। কিন্তু অচিরেই ফরায়েজি আন্দোলনের মোড় ঘুরে যায়। ব্রিটিশ সৃষ্ট পোষ্য জমিদার, মহাজন, নীলকরদের অত্যাচারে মুলসমানদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তদুপরি মুসলমানদের কুরবানি ও আজান দেওয়া বন্ধ করার ষড়যন্ত্রে ফরায়েজি আন্দোলনে ঘৃতাহুতি হয়। তিনি জমিদার ও নীলকরদের শোষণ উৎপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। হিন্দু জমিদারদের গোহত্যা বারণ অমান্য করতে উদ্বুদ্ধ করেন এবং নানা প্রকার পূজা-পার্বণ উদ্যাপনের জন্য আরোপিত কর দিতে নিষেধ করেন। এসব পদক্ষেপের ফলে জমিদার ও নীলকদের মনে ত্রাসের সৃষ্টি হয়। বাংলার কৃষক সম্প্রদায় ধীরে ধীরে নীল চাষে অসম্মতি প্রকাশ করে। ফলে ধানসহ অন্যান্য অর্থকরী ফসল চাষ তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করেছিল। একই সাথে জমিদার ও নীলকরদের দেওয়া অতিরিক্ত খাজনা ধীরে ধীরে বিলোপিত হলে বাংলার মুসলমান সমাজ আর্থিকভাবে স্বাবলম্বী হতে থাকে। ধর্ম সংস্কার আন্দোলন মুসলমানদের যেমন ধর্মীয় শুদ্ধতার দিকে ফিরিয়ে আনে তেমনি সামাজিক পরিবেশকেও শৃঙ্খলিত ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, ফরায়েজি আন্দোলন বাংলার সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত আন্দোলন কীভাবে সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন। এনেছিল তা উদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর