উদ্দীপকের সাথে ঔপনিবেশিক বাংলার কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে ঔপনিবেশিক বাংলার বঙ্গভঙ্গের ঘটনার সাদৃশ্য রয়েছে। কেননা উদ্দীপকে বলা হয়েছে, পাহাড়পুর ইউনিয়নটি অনেক বড় হওয়াতে ভাগ করে শাসন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এতে সুবিধাবঞ্চিত দক্ষিণ অঞ্চলের লোকজন কৃষি, শিক্ষা প্রভৃতি বিষয়ে উন্নত হওয়ার স্বপ্ন দেখলেও উত্তরের লোকজন খুব অসন্তুষ্ট হয়। উদ্দীপকের তথ্যগুলো পাঠ্যবইয়ের আলোকে বিচার করলে দেখতে পাই, ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করার পিছনেও বাংলা প্রেসিডেন্সির বিশাল আয়তন এর বড় যুক্তি ছিল। এ জন্য শাসনতান্ত্রিক সুবিধার কথা মাথায় রেখে বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করা হয়। বাংলার এরূপ বিভক্তিতে হিন্দুরা খুবই অসন্তুষ্ট হয়। তারা এই ঘটনাকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে প্রচার করতে থাকে। এছাড়াও হিন্দুরা বঙ্গভঙ্গ রদ করার জন্য স্বদেশী আন্দোলন শুধু করে। ইতোপূর্বে বাংলা প্রেসিডেন্সি পূর্বের মুসলমানদের ব্যাপক আর্থসামাজিক উন্নতির পথ খুলে দিয়েছিল; কিন্তু হিন্দুদের দাবির মুখে ১৯১১ সালে তা রহিত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের পাহাড়পুর ইউনিয়নের বিভক্তি ও আমার পাঠ্যবইয়ের বাংলা প্রেসিডেন্সির বিভক্তি একই সূত্রে গাঁথা। তাই উদ্দীপকের সাথে ঔপনিবেশিক বাংলার বঙ্গভঙ্গের ঘটনার সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ঔপনিবেশিক বাংলার কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর