উদ্দীপকে মুসলমানদের শিক্ষা বিস্তারে আহসান উল্লাহর মতো আর কোন মুসলিম মনীষীর অবদান স্মরণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনায় উল্লিখিত হয়েছে কোম্পানির শাসনামলে বাংলার মুসলমানদের শিক্ষাদীক্ষা না গ্রহণের দরুন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ার কাহিনি। এসময় বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলার কতিপয় মুসলিম মনীষী ইংরেজি শিক্ষার বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেমন- উদ্দীপকে উল্লিাখিত হয়েছেন খান বাহাদুর আহসান উল্লাহর কথা। আহসান উল্লাহর মতো বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারের ইতিহাসে অপর একজন গুরুত্বপূর্ণ মনীষী সৈয়দ আমির আলীও স্মরণীয়। কেননা, সৈয়দ আমীর আলীও ছিলেন তুলনামূলকভাবে প্রাগ্রসর চিন্তাচেতনার অধিকারী। মুসলিম সমাজের অবক্ষয় লক্ষ করেই তিনি নিজেকে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষায় সুশিক্ষিত করে তোলেন। ব্রিটিশ সরকারের পক্ষপাতদুষ্ট নীতির কারণে মুসলিম জাতি শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়ে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে মুসলমানগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দীনহীনভাবে কালাতিপাত করতে থাকে, সৈয়দ আমীর আলী তখন মুসলিম জাগরণের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা চালুর ব্যবস্থা করেন এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক নিয়োগের চেষ্টা চালিয়ে যান। তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলার মুসলমান সমাজ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের সমাজ, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়ে সচেতন হয় এবং ব্রিটিশ সরকারের আনুগত্য লাভে সক্ষম হয়। সুতরাং আলোচনার আলোকে বলতে পারি, মুসলমানদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উদ্দীপকের আহসান উল্লাহর মতো সৈয়দ আমীর আলীর অবদানও স্মরণীয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে মুসলমানদের শিক্ষা বিস্তারে আহসান উল্লাহর মতো আর কোন মুসলিম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর