উক্ত নেতা ছিলেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের কান্ডারি। পাঠ্যবইয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: হ্যাঁ, উক্ত নেতা অর্থাৎ সৈয়দ আমীর আলী ছিলেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের কান্ডারি। অচিরেই তিনি বাংলার মুসলিম সমাজের অবক্ষয় লক্ষ করেন এবং তাদেরকে জাগিয়ে তোলার লক্ষ্যেই তিনি নিজেকে পাশ্চাত্য শিক্ষায় সুশিক্ষিত করে নিজে প্রস্তুত হয়ে নেন। ১৮৭৮ সালে গড়ে তোলেন কলকাতা ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এর মাধ্যমেই তিনি মুসলমানদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আলাদা সুযোগ-সুবিধা দাবি করেন। অত্যধিক দারিদ্র্যের কারণে মুসলমানদের পক্ষে ব্যয়বহুল ইংরেজি শিক্ষা অর্জন সম্ভব ছিল না। এজন্য তিনি একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা চালুর ব্যবস্থা করা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক ও ইন্সপেক্টর নিয়োগের দাবি করেন। হাজী মুহম্মদ মহসিন ফান্ডের ও অন্যান্য ওয়াক্ত সম্পত্তির টাকা শুধু মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রদের জন্য ব্যয় করার অভিমত প্রকাশ করেন। তিনি কলকাতা ও মফস্সলে, সরকারি উচ্চপদে হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের সংখ্যা কীরূপ, তার একটি তালিকা ব্রিটিশ সরকারের নিকট জমা দেন। বিহারে নাগরী লিপির পরিবর্তে আরবি লিপি এবং আদালতের ভাষা উর্দু করার পক্ষে চেষ্টা করেন। তিনি তার স্মারকপত্রের উপসংহারে উল্লেখ করেন, মুসলমানদের দুরবস্থা কেবল মুসলমানদের জন্য ক্ষতিকর নয়, ব্রিটিশ স্বার্থেরও পরিপন্থি। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের সরবরাহ করা স্মারকপত্রের নকল ভারত সরকার, প্রাদেশিক সরকার ও শিক্ষা বিভাগ, সভা-সমিতি ও হান্টার কমিশনের নিকট প্রেরণ করেন। এদের মতামতের ভিত্তিতে এবং হান্টার কমিশনের সুপারিশে ১৮৮৫ সালের ১৫ জুলাই লর্ড ডাফরিনের এক শিক্ষা প্রস্তাবে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্রিটিশ আমলে মুসলমানদের শিক্ষা বিস্তারের ইতিহাসে সৈয়দ আমীর আলীর অবদান বা কর্মকাণ্ডসমূহের আলোকে তাকে নিশ্চয়ই ব্রিটিশ শাসনামালে মুসলমাদের কান্ডারি বলা যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত নেতা ছিলেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের কান্ডারি। পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর